• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক

ম্যানেজমেন্টে সাইফুর রহমান অসাধারণ জ্ঞান রাখতেন : মঈন খান

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান ভ্যাট সংযোজনের বিষয়টি বাংলাদেশের কার্যকরের উদ্যোগ না নিলে আমাদের অর্থনীতি মুখ থুবড়ে পড়ত। ম্যানেজমেন্টে সাইফুর রহমান অসাধারণ জ্ঞান রাখতেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

ড. আব্দুল মঈন খান বলেন, ‘আমার বাবা সাইফুর রহমানের সহকর্মী ছিলেন, পরে আমিও তার সহকর্মী হই। এটা আমার পরম সৌভাগ্য। তাঁর সঙ্গে কাজ করে অনেককিছু শিখেছি। তাকে নিয়ে গবেষণা করলে অবশ্যই আরো অনেক শেখার আছে।’

তিনি বলেন, ‘সাইফুর রহমান বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার সর্বশেষ আপডেট সম্পর্কে খুব ভালো জানতেন। আর তাই তিনি বাংলাদেশের ট্যাক্স ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘আজকের বাস্তবতা হচ্ছে, ভ্যাট ছাড়া সারা বিশ্বের বলতে গেলে কোনো সরকারই টিকে থাকতে পারে না। অথচ পতিত স্বৈরাচার আওয়ামী লীগ তখন এই ভ্যাট ব্যবস্থার কঠোর বিরোধিতা করেছিল।’

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস
ছবি: ভিওডি বাংলা
সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা মানুষের ইচ্ছা আমলে নেওয়া খারাপ কিছু নয়: দুদু
ছবি: ভিওডি বাংলা
সরকারি দায়িত্ব পেয়েই জিয়া-খালেদার মাজারে গেলেন ১২ নেতা