• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক

এসপিএফের চার জরিপে এগিয়ে ডাকসুর ছাত্রদল সমর্থিত প্যানেল

  ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ:  ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরাম (এসপিএফ) পরিচালিত চারটি পৃথক জরিপে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদকে ঘিরে নেটিজেনদের ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

এসপিএফের জরিপে দেখা গেছে, এজিএস পদে ছাত্রদল মনোনীত প্রার্থী তানভীর আল হাদী মায়েদকে নিয়ে ৯৮.৫% নেটিজেন ইতিবাচক মন্তব্য করেছেন। মাত্র ১.৫% নিরপেক্ষ অবস্থান নিয়েছেন। মিডিয়া ইমপ্যাক্ট বিশ্লেষণে দেখা যায়, ইউটিউব ও অন্যান্য প্ল্যাটফর্মে মায়েদকে নিয়ে প্রকাশিত ৫০টির বেশি সংবাদ ও ভিডিও প্রতিবেদনে মোট ভিউ ছাড়িয়েছে এক লাখ সাত হাজার। নেটিজেনদের মন্তব্যে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ ছিল – ‘ভোট’, ‘শুভকামনা’, ‘রইলো’, ‘দোয়া’।

জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম সম্প্রতি ‘কমল মেডিএইড, ঢাবি’ শীর্ষক সেবামূলক উদ্যোগ নিলে তা ঘিরে ৯৩% নেটিজেন ইতিবাচক প্রতিক্রিয়া জানান। যদিও ৫.৬% নেতিবাচক প্রতিক্রিয়াও এসেছে। মিডিয়া বিশ্লেষণে দেখা যায়, এ উদ্যোগকে ঘিরে ৬৮টি সংবাদ প্রতিবেদন ও ১১০টি ভিডিও প্রকাশিত হয়েছে, যা ইউটিউবে ভিউ পেয়েছে প্রায় সাত লাখ।

আবিদের বক্তৃতায় তরুণ সমাজে আস্থা ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান জুলাই আন্দোলনের সময় ৫ আগস্ট দেওয়া বক্তব্যে নেটিজেনদের কাছে বিপুল ইতিবাচক সাড়া পান। জরিপ অনুযায়ী, ৯৮% প্রতিক্রিয়া ছিল ইতিবাচক এবং মাত্র ১.৫% নিরপেক্ষ। এসপিএফের গবেষকরা মনে করছেন, আবিদুল ইসলাম খানের উপস্থাপনা ও বার্তা ছাত্রসমাজে আস্থা জাগাতে সক্ষম হয়েছে।

গণধর্ষণের হুমকিদাতার বিরুদ্ধে ক্ষোভ অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ফেসবুকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। এসপিএফের জরিপে দেখা যায়, ৯৬.৩% প্রতিক্রিয়া নেতিবাচক এবং মাত্র ২.৫% নিরপেক্ষ। মিডিয়া ইমপ্যাক্ট বিশ্লেষণে ৬৬টি সংবাদ প্রতিবেদন ও ২২৫টি ভিডিওতে এ ঘটনা আলোচিত হয়েছে।
পরিচালক (গণসংযোগ) মাহবুব নাহিদ মনে করেন – “এই সাড়া শুধু রাজনৈতিক সমর্থন নয়, বরং নতুন প্রজন্মের নেতৃত্বের প্রতি প্রত্যাশারও প্রতিফলন।

এসপিএফের পরিচালক (প্রশাসন) ইঞ্জি. আসিফ হোসাইন রচি বলেন – “মায়েদ, হামিম ও আবিদের প্রতি নেটিজেনদের ইতিবাচক প্রতিক্রিয়া তরুণ সমাজে তাদের গ্রহণযোগ্যতার প্রমাণ।”

সার্বিকভাবে, এসপিএফের চার জরিপে দেখা যাচ্ছে ডাকসুর আসন্ন নির্বাচনে আবিদ-মায়েদ প্যানেলই এগিয়ে রয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে
ফাইল ছবি
বেরোবিতে হয়নি সমাবর্তন, টাকা ফেরত পেলেন শিক্ষার্থীরা