{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মোদির বাড়ির সামনে থেকে রাহুল গান্ধী আটক সরকারের অগ্রাধিকার কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ বিশ্বব্যাংকের মুগদায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জন গ্রেপ্তার পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান ফ্যামিলি কার্ডসহ সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ ডব্লিউএফপির একনেকে উঠছে ২,০৮২ কোটি টাকার কর্মসংস্থান প্রকল্প’ গাজী নজরুলকে নিয়ে ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেবে জামায়াত মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী ভিওডি বাংলায় নিয়োগ, আবেদন করতে পারবেন ফ্রেশাররাও মোদির বাসভবনের সামনে লাঠিচার্জ, সরিয়ে নেওয়া হলো রাহুল গান্ধীকে

হল ফি কমানোর দাবিতে অধ্যক্ষের বিরুদ্ধে স্লোগানে উত্তাল তিতুমীর কলেজ

নিজস্ব প্রতিবেদক    ২১ জুলাই ২০২৬, ০১:৪১ পি.এম.
হল ফি কমানোর দাবিতে অধ্যক্ষের বিরুদ্ধে স্লোগানে উত্তাল তিতুমীর কলেজ

হল ফি কমানোর দাবিতে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। সোমবার (২০ জুলাই) রাতে কলেজের হল গেটের সামনে জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দেন এবং ফি পুনর্নির্ধারণের দাবি জানান।

মঙ্গলবার (২১ জুলাই) এই সংবাদ লেখা পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চলমান ছিল।

শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত অন্যান্য কলেজে হল ফি ৬ হাজার টাকা হলেও তিতুমীর কলেজে তা ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত ফি পরিশোধ করতে গিয়ে অনেক শিক্ষার্থী আর্থিক সংকটে পড়ছেন বলেও তারা দাবি করেন।

আন্দোলনকারীরা জানান, কয়েকদিনের আন্দোলনের পর কলেজ প্রশাসন ফি কমানোর আশ্বাস দিলেও নতুন প্রজ্ঞাপনে মাত্র ২০০ টাকা কমানো হয়েছে। তাদের ভাষায়, এটি শিক্ষার্থীদের সঙ্গে ‘প্রহসন’ ও ‘প্রতারণা’র শামিল।

বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী গণমাধ্যমে বলেন, হল ফি কমানোর জন্য আমরা স্মারকলিপি দিয়েছে। কিন্তু প্রশাসন আমাদের দুইজন ছাত্রনেতাকে ডেকে সমাধান করতে চেয়েছে। তিতুমীর কলেজের হাজার হাজার শিক্ষার্থীর সিদ্ধান্ত দুই জন ছাত্রনেতা নিতে পারে না। তিতুমীর কলেজের শিক্ষার্থীরা নেবে। 

তিনি আরও বলেন, প্রশাসন প্রথমে হল ফি ৭ হাজার টাকা করার আশ্বাস দিলেও পরে ৮ হাজার টাকা থেকে মাত্র ২০০ টাকা কমিয়ে ৭ হাজার ৮০০ টাকা নির্ধারণ করেছে। এটা শিক্ষার্থীদের সঙ্গে এক ধরনের প্রতারণা-উপহাস বলে আমরা মনে করি। 

শিক্ষার্থীরা হল ফি ৬ হাজার টাকায় পুনর্নির্ধারণ, সব ধরনের ফি যৌক্তিক পর্যায়ে আনা এবং কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবি জানান। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেন তারা।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবি সাদা দলের নাম ভাঙিয়ে তদবির, সতর্ক করল সংগঠনটি
অভিযুক্ত দেবাশীষ চৌধুরী। ছবি: সংগৃহীত
জাবিতে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে যুবদল নেতা আটক
জাবিতে ছাত্রী হেনস্তাচেষ্টার অভিযোগে আটক বহিরাগতকে প্রশাসনের কাছে হস্তান্তর করে আনসার সদস্যরা। ছবি: ভিওডি বাংলা
জাবিতে ছাত্রী হেনস্তা, আটক ১