• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক

নুরের শারীরিক অবস্থা কিছুটা অবনতি

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৪ পি.এম.
শেয়ার করুন 0
নুরুল হক নুর। ছবি : সংগৃহীত
নুরুল হক নুর। ছবি : সংগৃহীত

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা কিছুটা অবনতি হয়েছে। চিকিৎসকেরা তাকে আপাতত সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখার পরামর্শ দিয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) নুরের ফেসবুক পেজের এক এডমিন পোস্টে জানানো হয়েছে, হাসপাতালে দর্শনার্থীর উপস্থিতির কারণে নুরের পরিবেশ ব্যাহত হচ্ছে। পোস্টে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ জানানো হয়েছে, ভিড় না করে নিজের অবস্থান থেকে নুরের সুস্থতার জন্য প্রার্থনা করুন।

একই সময়, নুরকে সুস্থ দেখানোর জন্য পরিকল্পনা প্রণয়ন চলছে বলে জানান মুহাম্মদ রাশেদ খান।

এর আগে, ২৯ আগস্ট রাতের ঘটনার পর নুর ও গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্য কয়েকজন আহত হন। রাজধানীর বিজয়নগরে জাপা ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনী ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেন। গুরুতর আহত নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়, পরে চিকিৎসকের পরামর্শে রাত ১১টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সভাপতি হচ্ছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আলী রেজা। প্রজ্ঞাপন বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস
ছবি: ভিওডি বাংলা
সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা মানুষের ইচ্ছা আমলে নেওয়া খারাপ কিছু নয়: দুদু
ছবি: ভিওডি বাংলা
সরকারি দায়িত্ব পেয়েই জিয়া-খালেদার মাজারে গেলেন ১২ নেতা