• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক

বাঁশখালীতে গনশৌচাগারের কাজের অনিয়মের অভিযোগ

  বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ:  ৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামে বাঁশখালী পৌরসভা ৯নং ওয়ার্ডের দারোগা বাজার সংলগ্ন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক গন শৌচাগারের কাজের অনিয়মের অভিযোগ উঠেছে।  
 
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে জনস্বাস্থ্য প্রকৌশলী গনশৌচাগারের কাজের অনিয়মের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হলে। তাৎক্ষণিক কাজ বন্ধ করে দেন  বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক জামশেদুল আলম। 

উপজেলা জন-স্বাস্থ্য অফিস সূত্রে জানা যায়, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর কর্তৃক প্রায় ৪০ লক্ষ টাকা ব্যায়ে গণ শৌচাগার নির্মাণের কাজ করেন ঠিকাদার প্রতিষ্ঠান লাকী এন্টারপ্রাইজের তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে গনশৌচাগার ভবনটি।

বৃহস্পতিবার সকালে নিম্নমানের ইট, কাঁদাযুক্ত বালু ব্যবহার করার অভিযোগে কাজটি বন্ধ করে দেন  পৌরসভার প্রশাসক। 

এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠান লাকি এন্টারপ্রাইজ এর তত্ত্বাবাধনকারী মোঃ আজম এর সাথে মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেনি। 

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সনজিত চন্দ্র সরকার বলেন, কাজে নিম্নমানের ইটও বালু ব্যবহার করার অভিযোগ এনে পৌরসভার প্রশাসক মহোদয়ের কাজটি বন্ধ করে দে। 

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জামশেদুল আলম বলেন, পৌরসভার গন শৌচাগারে কাজের অনিয়মের খবর পেয়ে তাৎক্ষণিক কাজটি বন্ধ করে দেওয়া হয়। কেন নিম্নমানের ইট ও বালু ব্যবহার করা হচ্ছে তা তদন্ত করা হবে। তদন্তে অভিযোগ প্রমাণ নিতে হলে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত
গাজী নজরুলের পদত্যাগ দাবিতে শ্যামনগরে ফের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
ফাইল ছবি
চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু আর নেই