• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং

কোটচাঁদপুরে বন্দুকের গুলিতে ব্যবসায়ীর আত্মহত্যা

  কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ:  ৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

ঝিনাইদহের কোটচাঁদপুরে এক কাপড় ব্যবসায়ী নিজের বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার পৌরসভা ৫নং ওয়ার্ডের নিজ বাসভবনে লাইসেন্সকৃত দোনালা বন্দুকের গুলিতে তিনি আত্মহত্যা করেন। নিহত নজরুল ইসলাম নজু (৬০)  ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।

পরিবার ও স্থানীয়দের থেকে জানা যায়, ভোর ৮টার দিকে পরিবারের সদস্যদের আলাদা কক্ষে আটকে রেখে নিজের গলায় বন্দুক ঠেকিয়ে গুলি চালান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার সোহেল আরমান বলেন, নজু দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসা করছিলেন এবং ব্যাংকের সঙ্গে তার লেনদেন ছিল। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সেটা প্রশাসন তদন্তের মাধ্যমে নিশ্চিত করবে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, নিহত নজরুল প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার খেলাপি ঋণ ছিল। তবে পারিবারিক কলহও একটি কারণ হতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত
গাজী নজরুলের পদত্যাগ দাবিতে শ্যামনগরে ফের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
ফাইল ছবি
চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু আর নেই