• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং

পুষ্টিহীনতায় ভুগছে দেশের বিপুল জনগোষ্ঠী

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নারী ও শিশুদের মধ্যে অপুষ্টির সমস্যা এখনও অত্যন্ত প্রকট বলে জানিয়েছেন জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান।

তিনি জানান, ২০২২ সালের জনমিতি ও স্বাস্থ্য জরিপ অনুযায়ী পাঁচ বছরের কম বয়সী শিশুরা খর্বতা, কৃশতা, অতিরিক্ত ওজন এবং কম ওজনে ভুগছে। উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু একাধিক অণুপুষ্টিজনিত সমস্যায় আক্রান্ত।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় পুষ্টি পরিকল্পনা ও বার্ষিক কর্মপরিকল্পনায় ফুড ফর্টিফিকেশন অন্তর্ভুক্তির বিষয়ে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। কর্মশালায় সরকারি, বেসরকারি, এনজিও ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

ডা. মাহবুবুর রহমান আরও বলেন, “সারাদেশে অপুষ্টিজনিত সমস্যার কারণেই জাতীয় পুষ্টি পরিকল্পনা এবং বার্ষিক কর্মপরিকল্পনায় ফুড ফর্টিফিকেশন অন্তর্ভুক্ত করা হয়েছে। সঠিকভাবে বাস্তবায়ন হলে দেশে বিদ্যমান পুষ্টিহীনতা কাটিয়ে ওঠা সম্ভব হবে।”

কর্মশালায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি মো. মুফিদুল আলম। স্বাগত বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ও জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম।

এছাড়া জাতীয় পুষ্টি পরিষদের উপপরিচালক ডা. জেহান আখতার রানা, উপপরিচালক ডা. ফারজানা রহমান এবং ফুড ফর্টিফিকেশন প্রকল্পের ব্যবস্থাপক মো. আবুল বাসার চৌধুরী বক্তব্য দেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী
খুলনার সিটি ইন হোটেলে আয়োজিত আন্তর্জাতিক ক্যান্সার চিকিৎসাবিষয়ক সেমিনারে বক্তব্য দেন চীনের ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ওয়াং লিজেন। ছবি: ভিওডি বাংলা
খুলনায় আধুনিক ক্যান্সার চিকিৎসা নিয়ে আন্তর্জাতিক সেমিনার
ফাইল ছবি
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৭৯৭