• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং

চাটমোহরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ:  ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর)  চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে স্মরণকালের বর্ণাঢ্য ও বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরার নেতৃত্বে পৌর শহরের বালুচর খেলার মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 সমাবেশ শেষে বালুচর মাঠ থেকে এক বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। হাজার হাজার বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মীর মূহুর্মূহু শ্লোগান আর বাদ্যযন্ত্রের তালে তালে, ব্যানার ফেস্টুন নিয়ে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে। এসময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যানবাহন চলাচল নিয়ন্ত্রণে হিমশিম খান।

হাসাদুল ইসলাম হীরা বালুচর খেলার মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সমাবেশে হাজচর হাজার নেতাকর্মী, সমর্থক বালুচর মাঠে সমবেত হয়। একে মিছিল এসে কানায় কানায় পূর্ণ হয়ে যায় বালুচর মাঠ। নেতাকর্মীরা বাদ্যযন্ত্রের তালে তালে আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে বালুচর মাঠ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত
গাজী নজরুলের পদত্যাগ দাবিতে শ্যামনগরে ফের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
ফাইল ছবি
চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু আর নেই