• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং

আমতলীতে উপজেলা প্রশাসন শিশুপার্কের উদ্বোধন

  বরগুনা প্রতিনিধি
প্রকাশ:  ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

আমতলীতে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন শিশু পার্কের উদ্বোধন করা হয়। পার্কের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এ পার্কের উদ্বোধন করা হয়।

আমতলী উপজেলা পরিষদের উত্তর পাশের প্রায় ৫০ শতাংশ জমিতে শিশুদের বিনোদনের জন্য অর্ধশতাধিক রাইড এবং সামনের পুকুরে প্যাডেল বোড দিয়ে একটি আধুনিক মানের  শিশু পার্ক স্থাপন করেন আমতলী উপজেলা প্রশাসন। 

পার্কটি বৃহস্পতিবার বিকেল চারটায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান। এসময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, ইউএনও পত আমেনা বেগম, বিআরডিবি কর্মকর্তা মো. ফিরোজ আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বিআরডিবির চেয়ারম্যান মাঈনুদ্দিন মামুন, বিএনপি নেতা মো. জামাল হোসেন, সাংবাদিক, শিক্ষকসহ শতাধিক শিশুসহ অভিভাবকরা। পার্কটি উদ্বোধনের পরপরই খেলায় মেতে ওঠেন শিশুরা। পার্কে আশা শিশু জায়ান বলেন, পার্কে এসে আমার খুব ভালো লাগছে। এখানে বাঘ, হরিন, ময়ূর জিরাফ, ঈগল, দোলনাসহ নানা রকমের খেলনা রয়েছে। এখন থেকে প্রতিদিন এগুলোতে আমরা মজা করে খেলতে পারবো। শিশুর সঙ্গে পার্কে আশা গৃহিনী রাবেয়া বেগম বলেন, ইউএনও স্যারের জন্য আমাদের শিশুরা এখন পার্কে খেলতে পারবে। আমরা স্যারের জন্য দোয়া করি।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামন খান বলেন, আমতলী উপজেলায় শিশুদের বিনোদনের কোন ব্যবস্থা নেই। মেধা বিকাশের জন্য শিশুদেও বিনোদন অত্যান্ত জরুরী। তাই আমি শিশুদের কথা চিন্তা করে এই পার্কটি স্থাপনের  উদ্যোগ নিয়েছি। আশা করি শিশুরা এখন থেকে প্রতিদিন এই পার্কে আনন্দ বিনোদনের সুযোগ পাবে। তিনি এই পার্কটি পরিস্কার পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ বজায় রাখার জন্য শিশুদের সাথে আসা অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ রাখেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত
গাজী নজরুলের পদত্যাগ দাবিতে শ্যামনগরে ফের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
ফাইল ছবি
চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু আর নেই