• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

জামিন মিলেনি লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্নার

নিজস্ব প্রতিবেদক    ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে এই আদেশ দেন। আসামিদের পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখীসহ অন্যান্যরা জামিনের জন্য শুনানি করেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।

মামলার বিবরণী অনুযায়ী, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধের উদ্দেশ্যে ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে। এর অংশ হিসেবে ২৮ আগস্ট সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা চলাকালীন একদল ব্যক্তি হট্টগোল সৃষ্টি করে সভাস্থলে প্রবেশ করে, দরজা বন্ধ করে দেন এবং কয়েকজনকে লাঞ্ছিত করেন। হট্টগোলকারীরা আলোচনার ব্যানার ছিঁড়ে ফেলেন এবং অংশগ্রহণকারীদের মধ্যে কিছু মানুষকে অবরুদ্ধ রাখেন। পরে পুলিশ এসে ১৬ জনকে আটক করে। এ ঘটনায় শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
শিবির নেতা জিসান কারাগারে
শিবির নেতা জিসান কারাগারে