• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং

মধুপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

  মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ:  ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা মোঃ লোকমান হোসেন (৫৫) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো দু'জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন মোঃ জামাল উদ্দিন ও মোঃ ইননছ আলী।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মধুপুর উপজেলা বিএনপির আয়োজনে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। দলীয় প্রোগ্রামে অংশ নিতে যাওয়ার সময় রাস্তার মাঝপথে তাদের বহনকারী যানবাহনের দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে দুর্ভাগ্যজনকভাবে লোকমান হোসেন বিকেল সাড়ে ৫টায় ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত মোঃ লোকমান হোসেন ছিলেন মধুপুর উপজেলার ৩নং বেরীবাইদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি। দলীয় রাজনীতিতে তিনি একজন সক্রিয়, নিবেদিতপ্রাণ ও পরিচ্ছন্ন নেতৃত্বের অধিকারী ছিলেন।

লোকমান হোসেনের মৃত্যুতে স্থানীয় বিএনপি, দলীয় নেতাকর্মী, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতারা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে দুর্ঘটনায় আহত মোঃ জামাল উদ্দিন ও মোঃ ইননছ আলী বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
ছবি: ভিওডি বাংলা
সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত
গাজী নজরুলের পদত্যাগ দাবিতে শ্যামনগরে ফের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ