• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং

অসহায় মানুষের পাশে বিএনপি নেতা আবুল কালাম আজাদ

  ফেনী প্রতিনিধি
প্রকাশ:  ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৯ পি.এম.
শেয়ার করুন 0
আবুল কালাম আজাদ। ছবি: ভিওডি বাংলা
আবুল কালাম আজাদ। ছবি: ভিওডি বাংলা

সমাজ ও মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ মানুষের কর্মই তাদের অমর করে রাখে। ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের সন্তান বিএনপি নেতা ও সমাজসেবক আবুল কালাম আজাদ মজুমদার ঠিক তেমনই একজন।

বর্তমানে তিনি রাজধানী ঢাকায় রাজনীতি, ব্যবসা ও সমাজসেবায় নিয়োজিত রয়েছেন। নিজের প্রতিষ্ঠিত বিসমিল্লাহ কর্পোরেশন পরিচালনার পাশাপাশি বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি ঢাকা মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

নিজ এলাকায় মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন তিনি। আল নজীর মাদ্রাসার শতাধিক এতিম ছাত্রকে সহায়তা ও শীতবস্ত্র বিতরণ করেছেন। ঈদে খাদ্যসামগ্রী এবং কোরবানির ঈদে মাংস বিতরণ করেন অসহায় পরিবারের মাঝে।

এছাড়া দরিদ্র পরিবারের জন্য ঘর সংস্কার, ঢেউটিন ও স্যানিটারি ল্যাট্রিন প্রদান করেছেন। পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান ও সংবর্ধনা দিয়েছেন।

সম্প্রতি মোটবীতে চার প্রবাসীর বাড়িতে চেতনানাশক খাইয়ে সংঘটিত ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি নগদ অর্থ ও ত্রাণ সহায়তা পৌঁছে দেন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আজাদ মজুমদার ভাই সবসময় আমাদের মতো অসহায় মানুষের বন্ধু হয়ে পাশে থাকেন। এসময় ফেনী জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপি নেতারাও উপস্থিত ছিলেন।

রাজনীতি ও ব্যবসায়িক ব্যস্ততার মাঝেও আবুল কালাম আজাদ মজুমদার সর্বদা চেষ্টা করেন মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়াতে। স্থানীয়দের মতে, সমাজ ও মানুষের কল্যাণই তাঁর প্রধান লক্ষ্য।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
ছবি: ভিওডি বাংলা
সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত
গাজী নজরুলের পদত্যাগ দাবিতে শ্যামনগরে ফের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ