• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

স্ট্যাটাস দিলেই গালি শুনি : জয়

বিনোদন ডেস্ক    ২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৭ পি.এম.
অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় -ছবি সংগৃহীত

অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় টিভি পর্দার আলোচিত-সমালোচিত মুখ। বিভিন্ন সময় নানা পেশার ব্যক্তিদের সাক্ষাৎকার নেওয়ার পাশাপাশি সামাজিক মাধ্যমেও তিনি নিজের মতামত প্রকাশ করেন। এসব মন্তব্যের কারণে অনেক সময় সমালোচনার মুখে পড়লেও থেমে যাননি তিনি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে জয় লেখেন, ‘যদি অপরাধী হতাম তাহলে চুপ থাকতাম, স্ট্যাটাস দিতাম না। অথচ আমি লিখলেই গালি শুনি, অনেকে ভয়ও দেখায়। কিন্তু যারা চুপ থাকে তাদের অপরাধ কেউ মনে করে না, তাদের গালিও দেয় না।’

তার এ পোস্টে অনুরাগীরা মুহূর্তেই সাড়া দেন। অনেকেই তাকে সাহস জোগান ও সমর্থনের বার্তা দেন। কেউ লিখেছেন, ‘ভালো মানুষকেই বেশি আঘাত করা হয়। ভয় দেখানো দুর্বলতার পরিচয়।’ আরেকজন মন্তব্য করেন, ‘আপনার মতো সৎ সাহস সবার নেই।’

এছাড়া একজন দীর্ঘ মন্তব্যে লেখেন, ‘আপনি আমাদের ভালোবাসার জয়। আপনি মানুষ, ভুল হতে পারে। কিন্তু যারা গালি দেয় তারা কি ফেরেশতা? দেশের জন্য তাদের কোনো অবদান আছে?’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’