• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং

আদাবরে পুলিশকে কোপানোর ঘটনায় আটক ১০২

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৯ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় পুলিশ সদস্য আল-আমিনকে কুপিয়ে আহত করার ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।

তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১০২ জনকে আটক করা হয়েছে। যৌথ বাহিনীর অভিযান চলছে, যাচাই-বাছাই শেষে প্রকৃত দোষীদের শনাক্ত করা হবে।

এর আগে সোমবার রাত ১১টার দিকে সুনিবিড় হাউজিং এলাকার একটি গ্যারেজে অভিযান চালালে স্থানীয় কিশোর গ্যাং সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন পুলিশ সদস্য আল-আমিন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়দের ভাষ্যমতে, হামলার নেতৃত্ব দেয় কিশোর গ্যাং চক্রের জনি ও রনি। তাদের সঙ্গে আরও জড়িত ছিল নাজির, ওসমান, দাঁতভাঙ্গা সুজন, কবজি কাটা হৃদয় ও মাদক ব্যবসায়ী রাজু।

এ এলাকার কুখ্যাত গ্যাং ‘কবজি কাটা’ গ্রুপের সক্রিয় সদস্য জনি ও রনি দীর্ঘদিন ধরে আদাবরে ত্রাস সৃষ্টি করে আসছে। গ্রুপের প্রধান আনোয়ার বর্তমানে কারাগারে থাকলেও তার হয়ে তারা এলাকা নিয়ন্ত্রণ করছে। স্থানীয়দের অভিযোগ, এ চক্রের সদস্যরা একাধিকবার খুন ও হামলার ঘটনায় জড়িত থাকলেও গ্রেফতারের পর দ্রুত জামিনে বের হয়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী
ছবি: ভিওডি বাংলা
‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক
অন্তর্বর্তী সরকার জুলাই শহীদদের অবমাননা করেছে: মীর হেলাল
অন্তর্বর্তী সরকার জুলাই শহীদদের অবমাননা করেছে: মীর হেলাল