• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

১০০ কোটির সম্পত্তির মালিক সামান্থা

বিনোদন ডেস্ক    ১১ আগস্ট ২০২৫, ০১:০০ পি.এম.
দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ছবি: সংগৃহীত

বলিউড কিংবা দক্ষিণী সিনেমার জগত সবসময়ই তারকাদের গোপন জীবন ও ব্যক্তিগত সংগ্রাম নিয়ে আগ্রহী ভক্তদের নজর কাড়ে। অনেকের ক্ষেত্রে আকাশ ছোঁয়ার গল্প থাকলেও তার পেছনে থাকে কিছু করুণ গল্প। এমনও আছে, এখন কোটি টাকার মালিক, অথচ একটা সময় কাটিয়েছেন না খেয়ে। খারাপ সময়ের মাঝে প্রতিভাকে কাজে লাগিয়ে কঠোর পরিশ্রম, আর অবিচল ইচ্ছাশক্তি- যা মিলিয়ে দেয় সফলতায়। 

সম্প্রতি এক তারকার উত্থান ও সংগ্রামের এক কাহিনী শোরগোল তুলেছে চলচ্চিত্র মহলে; বলা হচ্ছে, দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর কথা। 

মডেলিং করতে করতে সামান্থা একদিন নজরে আসে পরিচালক রবি বর্মণের। এরপর গৌতম মেননের পরিচালনায় ‘ইয়ে মায়া চেসাভে’ সিনেমার  মাধ্যমে প্রথম পর্দায় আসেন এই অভিনেত্রী।

সামান্থা ১৯৮৭ সালের ২৮ এপ্রিল কেরালার আলাপ্পুঝায় জন্মগ্রহণ করেন। তার বাবা তামিলনাড়ুর এবং মা কেরালার। শৈশব কেটেছে চেন্নাইয়ে, যেখানে তিনি স্কুল শেষ করেন। দ্বাদশ শ্রেণীর পর পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় উচ্চশিক্ষার খরচ চালানো কঠিন হয়ে পড়ে। পড়াশোনার খরচ চালানোর জন্য সামান্থা মডেলিংয়ে অংশ নেন, যা তার জীবনে বড় মোড় আনে।

তবে আলোচনার বিষয় এই যে, এই তারকা নাকি না খেয়েও পর্যন্ত কাটিয়েছেন। অথচ আজ ১০০ কোটির সম্পত্তির মালিক এই অভিনেত্রী। কঠোর পরিশ্রম এবং প্রতিভার জোরে তিনি এই জায়গা অর্জন করেছেন এবং অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’