• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী দেশে হাম উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু দেশকে নতুন উচ্চতায় নেবে প্রস্তাবিত বাজেট: আইনমন্ত্রী ২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ

তরুণদের জন্য এনসিপি গঠিত হয়েছে- নাহিদ

নেত্রকোণা প্রতিনিধি    ২৭ জুলাই ২০২৫, ০৪:৪১ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি-সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, স্বাধীনতা সংগ্রামের পর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা হলো ২৪-এর জুলাই গণঅভ্যুত্থান। রোববার (২৭ জুলাই) এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে নেত্রকোনায় এক সমাবেশে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের মানুষের অধিকার হরণ করেছিল। সেই সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতা রাজপথে নেমে এসে অভ্যুত্থান করে তাদের পতন নিশ্চিত করে।

তিনি বলেন, একটি নতুন সংবিধান ও সংস্কারের দাবি জানিয়ে আসছি আমরা। সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন। মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করাসহ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় কাজ করবে এনসিপি। একটি জনকল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণে মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

নতুন প্রজন্মের উদ্দেশে নাহিদ বলেন, তরুণদের জন্য এনসিপি গঠিত হয়েছে। তরুণদের সাথে নিয়েই একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করবো আমরা। বয়োজ্যেষ্ঠদের অভিভাবকের ভূমিকায় আবির্ভূত হয়ে এনসিপিকে সাহায্য ও পরামর্শ দেয়ার আহ্বানও জানান তিনি।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুস্থ ধারার রাজনীতিতে ফিরতে জামায়াতের প্রতি আহ্বান যুবদল সভাপতির
সুস্থ ধারার রাজনীতিতে ফিরতে জামায়াতের প্রতি আহ্বান যুবদল সভাপতির
বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপির জন্ম ১৯৮১ সালে
বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপির জন্ম ১৯৮১ সালে
জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটি অনুমোদন
জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটি অনুমোদন