• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

একাদশে ভর্তির আবেদন শুরু ৩০ জুলাই, থাকছে মুক্তিযোদ্ধা কোটা

নিজস্ব প্রতিবেদক    ২৪ জুলাই ২০২৫, ০৮:৫৮ পি.এম.

চলতি বছরের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা প্রকাশিত হয়েছে। এবার ভর্তি কার্যক্রম ৩০ জুলাই থেকে শুরু হবে। এবারের ভর্তি কার্যক্রমে জুলাই গণ-অভ্যুত্থানে আন্দোলনকারীদের জন্য কোনো কোটা রাখা হয়নি। তবে মুক্তিযোদ্ধার সন্তানের জন্য থাকছে ৫ শতাংশ কোটা।এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অধীন দপ্তরের পুত্রসন্তানদের জন্য ২ শতাংশ কোটাও থাকবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখার উপসচিব মো. আব্দুল কুদদুস স্বাক্ষরিত এক নীতিমালায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এবারও তিন ধাপে নেওয়া হবে ভর্তির আবেদন। এর মধ্যে প্রথম ধাপে অনলাইন আবেদন শুরু হবে আগামী ৩০ জুলাই।

এ ধাপে আবেদন প্রক্রিয়া চলবে ১১ আগস্ট পর্যন্ত। প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে ২০ আগস্ট রাত ৮টায়। এরপর আরো দুই ধাপে আবেদন গ্রহণ, ফল প্রকাশ, নিশ্চায়ন ও চূড়ান্ত ভর্তি শেষে আগামী ১৫ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু করা হবে।

এর আগে একাদশ শ্রেণিতে ভর্তির খসড়া নীতিমালায় জুলাই গণ-অভ্যুত্থানে আহত বা তার পরিবারের সদস্যরা বিশেষ সুবিধা পেতে পারেন বলে উল্লেখ ছিল

একই সঙ্গে নীতিমালা থেকে বাদ পড়তে পারে মুক্তিযোদ্ধা কোটা, সেটিও উল্লেখ ছিল। তবে সমালোচনার মুখে আগের ৭ শতাংশ কোটা বাহল রাখা হয়েছে। তা ছাড়া বাকি ৯৩ শতাংশ ভর্তি মেধার ভিত্তিতে নেওয়া হবে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য