• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা আবদুস সালামের ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ২৪ ঘণ্টায় ১৮৩১ মামলা জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী সরকারি সংস্থাগুলোকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ ভূমিমন্ত্রীর প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্যান প্যাসিফিকে যুব উদ্যোক্তা নীতিমালা কর্মশালা অনুষ্ঠিত

ঝালকাঠিতে এনসিপির ‘ব্লকেড’ কর্মসূচি অনুষ্ঠিত

   ১৬ জুলাই ২০২৫, ০৭:৫৪ পি.এম.
ঝালকাঠিতে রাস্তা ব্লকেড কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ঝালকাঠি প্রতিনিধি 

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে রাস্তা ব্লকেড কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতা–কর্মীরা।

বুধবার (১৬ জুলাই) বিকেলে বরিশাল–খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির কলেজ মোড়ে এই ব্লকেড কর্মসূচি পালিত হয়। এ সময় আন্দোলনকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচি সম্পর্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা শাখার নেতাকর্মীরা বলেন, “২৪শে জুলাইয়ের গণআন্দোলনের পর যদি গোপালগঞ্জে ফ্যাসিস্ট সরকার ও তার অনুসারীদের বিরুদ্ধে প্রশাসন কার্যকরী পদক্ষেপ নিত, তাহলে আজকের এই হামলার ঘটনা ঘটত না। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে এ কর্মসূচি অব্যাহত থাকবে।”

তারা আরও বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ প্রতিহতের প্রশ্নে আমরা সবাই এক ও ঐক্যবদ্ধ। এনসিপি’র নেতাকর্মীরা আমাদের ভাই-ব্রাদার, জুলাই আন্দোলনের সহযোদ্ধা। তাদের ওপর আজ ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আমরা সড়ক অবরোধ করেছি।’ 

‘আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি আমাদের ভাইদের কিছু হয় তাহলে আমরা পুরো ঝালকাঠি জেলা অচল করে দেবো।’ একইসঙ্গে অতি দ্রুত এনসিপি’র নেতাকর্মীদের সুস্থতার সহিত উদ্ধার করার দাবিও জানান অবরোধকারীরা।

পরে সন্ধ্যার দিকে অবরোধ প্রত্যাহার করে মহাসড়কের পাশে অবস্থান নেন তারা।

এসময় এনসিপির একজন নেতা জানান,তারা  গোপালগঞ্জ থেকে এনসিপির শীর্ষ নেতারা নিরাপদ অবস্থানে যেতে পারায় জনভোগান্তিমূলক কর্মসূচি থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে কেন্দ্র থেকে নতুন কোনো নির্দেশনা আসলে আমরা সে অনুযায়ী কর্মসূচি চালিয়ে যাবে।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রৌমারী সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা
রৌমারী সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা
কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
সেনুয়ায় ঝুঁকিপূর্ণ বাঁকে সতর্কীকরণ সাইনপোস্ট পুনঃস্থাপন
সেনুয়ায় ঝুঁকিপূর্ণ বাঁকে সতর্কীকরণ সাইনপোস্ট পুনঃস্থাপন