• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি চূড়ান্ত করতে প্রচেষ্টা জোরদার, তৎপর মধ্যস্থতাকারীরা অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন, নতুন নীতিমালা ঘোষণা ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’ সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার ভারতের আপত্তিতে অতিরিক্ত বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ, ৪০ মেগাওয়াটই দেবে নেপাল অর্থনৈতিক অঞ্চল হচ্ছে তিন জেলায়, চিঠি গেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জনগণ তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখেছে: যুক্তরাষ্ট্রে তিতুমীর জিয়াউর রহমান সম্পর্কে গবেষণায় তরুণদের এগিয়ে আসতে হবে: মির্জা ফখরুল

কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

নোয়াখালী প্রতিনিধি    ১৪ জুন ২০২৬, ০১:৫৫ পি.এম.
ফাইল ছবি

নোয়াখালীর হাতিয়ায় ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) খোরশেদ আলমকে প্রত্যাহার করা হয়েছে। তাকে নোয়াখালী পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে হাতিয়া থানার ওসি মোহাম্মদ কবির হোসেন নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী ও তার পরিবারের অভিযোগ, শিশুটির মা ও ভাই জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের মেসে রান্নার কাজ করেন দীর্ঘদিন ধরে। সেই সূত্রে ওই কিশোরীও সেখানে যাতায়াত করত। পুলিশ পরিদর্শক খোরশেদ আলম ওই মেয়েটিকে বিভিন্ন সময় তার বাসায় ডেকে নিতেন। সেখানে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন।

ভুক্তভোগীর পরিবার আরও অভিযোগ করেছে, এসব ঘটনা কাউকে না জানানোর জন্য অভিযুক্ত পুলিশ কর্মকর্তা হুমকি দিতেন।

অভিযোগের বিষয়ে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) খোরশেদ আলম বলেন, ‘এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।’

এর পেছনে এক এএসআই রয়েছে জানিয়ে খোরশেদ বলেন, ‘জাহাজমারায় কর্মরত এক এএসআইকে অনিয়মের কারণে বদলি করা হয়। এরপর থেকে এএসআই আমার প্রতি ক্ষুব্ধ।’

তিনি আরও বলেন, ‘যাকে দিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, সে ওই এএসআইয়ের বাসায় কাজ করত। তাই মনে করি, এটি পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অংশ। সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।’

হাতিয়া থানার ওসি মোহাম্মদ কবির হোসেন বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ঘটনাটি সংবেদনশীল হিসেবে বিবেচনা করে প্রাথমিকভাবে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খুলনায় নামাজ চলাকালে মসজিদে ঢুকে এলোপাতাড়ি গুলি
খুলনায় নামাজ চলাকালে মসজিদে ঢুকে এলোপাতাড়ি গুলি
নিজ বাড়িতে মিলল মা-মেয়ের রক্তাক্ত মরদেহ
নিজ বাড়িতে মিলল মা-মেয়ের রক্তাক্ত মরদেহ
৫ জেলার পরিবহন ধর্মঘট  স্থগিত
৫ জেলার পরিবহন ধর্মঘট স্থগিত