চিকিৎসকের পরামর্শে উন্মুক্ত স্থানে স্ত্রীর সঙ্গে হাঁটলেন আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস মালয়েশিয়ায় পুনর্বাসন চিকিৎসা নিচ্ছেন। সোমবার সকালে পায়ের থেরাপি শেষে চিকিৎসকের পরামর্শে তিনি উন্মুক্ত স্থানে স্ত্রীর সঙ্গে হাঁটার চর্চা করেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শয়রুল কবির খান।
তিনি জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ায় চিকিৎসাধীন রয়েছেন।
তিনি জানান, মির্জা আব্বাস প্রতিদিন পায়ের থেরাপি নিচ্ছেন। মালয়েশিয়ার পুসাট রিহ্যাবিলিটাসি নিউরো-রোবোটিক অ্যান্ড সাইবারনিক্স কেবাংসান পারকেসো সেন্টারে তাঁর এ থেরাপি চলছে।
তিনি আরও জানান, সোমবার (২৯ জুন) সকালে থেরাপি শেষে চিকিৎসকের পরামর্শে উন্মুক্ত স্থানে তিনি তাঁর স্ত্রীর সঙ্গে হাঁটার চর্চা করেন।
শয়রুল কবির খান বলেন, ইনশাআল্লাহ তিনি দ্রুত পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।
ভিওডি বাংলা/জা








মন্তব্য