• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং

গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ০৩:০৪ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশে গ্যাস সংকট কাটছে না। সরবরাহ দ্রুত বাড়ানো সম্ভব না হওয়ায় এ সংকট আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত একটি ভাসমান এলএনজি টার্মিনাল কারিগরি সমস্যার কারণে এক সপ্তাহ ধরে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ বন্ধ রেখেছে। এতে প্রতিদিন প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে।

গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎকেন্দ্র, শিল্পকারখানা, সিএনজি স্টেশনসহ সব ধরনের গ্রাহক সংকটে পড়েছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন আবাসিক গ্রাহকরা। রাজধানীসহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ায় অনেক পরিবার নিয়মিত রান্না করতে পারছে না। বাধ্য হয়ে কেউ বৈদ্যুতিক চুলা, কেউ এলপিজি সিলিন্ডার আবার কেউ বিকল্প জ্বালানি ব্যবহার করছেন।

গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও। গ্যাসের অভাবে প্রায় দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। এতে বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। উদ্যোক্তারা বলছেন, গ্যাসের চাপ কম থাকায় অনেক কারখানায় উৎপাদন কমাতে হচ্ছে, আবার কোথাও আংশিকভাবে বন্ধ রাখতে হচ্ছে।

এদিকে সিএনজি স্টেশনগুলোতে দেখা দিয়েছে দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক চালক গ্যাস পাচ্ছেন না। এতে আয়-রোজগারেও প্রভাব পড়ছে বলে জানিয়েছেন পরিবহনসংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এলএনজি রূপান্তর করে জাতীয় পাইপলাইনে সরবরাহ করা মহেশখালীর ভাসমান টার্মিনালটি এখনো চালু করা সম্ভব হয়নি। ফলে রাজধানীর কলাবাগান, মোহাম্মদপুর, কাফরুল, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে গেছে। কোথাও চুলা জ্বলছে দুর্বলভাবে, আবার কোথাও একেবারেই জ্বলছে না।

দেশে আমদানি করা এলএনজি সরবরাহের জন্য মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। এর একটি পরিচালনা করে এক্সিলারেট এনার্জি এবং অন্যটি সামিট। গত মঙ্গলবার আগুন লাগার পর এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর থেকেই সংকট আরও তীব্র হয়েছে।

পেট্রোবাংলা সূত্র জানায়, এক্সিলারেটের টার্মিনালে থাকা দুটি বয়লারের একটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। অক্ষত বয়লারটি চালু করা গেলে আরও প্রায় ৩০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বাড়ানো সম্ভব হবে। যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত থেকে আসা বিশেষজ্ঞ দল টার্মিনাল মেরামতের কাজ করছে।

পেট্রোবাংলার পরিচালক (অপারেশন ও মাইনস) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, কারিগরি দল কাজ করছে। দ্রুত চালুর চেষ্টা চলছে, তবে নির্দিষ্ট সময় বলা যাচ্ছে না।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। গত বছর থেকে গড়ে সরবরাহ করা হচ্ছিল প্রায় ২৭০ কোটি ঘনফুট। এলএনজি টার্মিনাল বন্ধ হওয়ায় সরবরাহ নেমে এসেছে ২১৫ কোটি ঘনফুটের নিচে।

গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে পেট্রোবাংলা জানিয়েছে, টার্মিনালের ত্রুটি মেরামতে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা কাজ করছেন। তিতাস গ্যাসও জানিয়েছে, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের আওতাধীন এলাকায় সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ থাকবে।

জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, শুধু ভাসমান এলএনজি টার্মিনালের ওপর অতিরিক্ত নির্ভরতা ঝুঁকিপূর্ণ। তাদের মতে, এলএনজি তাৎক্ষণিক সমাধান হলেও দীর্ঘমেয়াদে নিরবচ্ছিন্ন জ্বালানি নিরাপত্তার জন্য বিকল্প উৎস নিশ্চিত করা প্রয়োজন।

তিতাসের কর্মকর্তারা জানিয়েছেন, টার্মিনাল চালু হলেও সংকট পুরোপুরি কাটতে সময় লাগবে। কারণ বর্তমানে তাদের চাহিদার তুলনায় সরবরাহ কম রয়েছে। এলএনজি টার্মিনাল স্বাভাবিক হওয়ার পরও ২০০ থেকে ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি থেকে যেতে পারে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা; এলএনজি আমদানিনির্ভর দেশ হিসেবে বাড়তি চাপে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
আইইএ’র প্রতিবেদন: মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি ঝুঁকিতে বাংলাদেশ, বাড়ছে এলএনজির চাপ
ছবি: সংগৃহিত
টানা দুই দফা বৃদ্ধির পর এবার স্বর্ণের দামে বড় পতন
ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা, ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়াল