{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আট রুশ নাগরিকসহ আহত ১২ ‘পাশেই জাহাজ ডুবছিল, মাথার ওপর উড়ছিল ক্ষেপণাস্ত্র’ ভিওডি বাংলায় সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা

বিশ্বকাপ ফাইনালে থাকছেন না ডি মারিয়া, জানালেন কারণ

ভিওডি স্পোর্টস ডেস্ক    ১৯ জুলাই ২০২৬, ০৭:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আধুনিক আর্জেন্টাইন ফুটবলের অন্যতম সফল অধ্যায়ের নায়ক অ্যাঞ্জেল ডি মারিয়া। কোপা আমেরিকা থেকে শুরু করে ২০২২ বিশ্বকাপ, বড় আসরগুলোর সাফল্যে ছিল তার গুরুত্বপূর্ণ অবদান। জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর চলমান বিশ্বকাপের ফাইনালে তাকে গ্যালারিতে দেখা যেতে পারে বলে জোর গুঞ্জন ছিল। তবে সেই সম্ভাবনায় নিজেই ইতি টেনেছেন এই তারকা।

স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের আগে ডি মারিয়া স্পষ্ট জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না এবং নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালেও উপস্থিত থাকবেন না।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা জল্পনার অবসান ঘটাতেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন সাবেক এই উইঙ্গার।

ডি মারিয়া জানান, জাতীয় দলের সিনিয়র ফুটবলার ও কোচিং স্টাফের সঙ্গে আলোচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, বর্তমান দলের পরিবেশ ও শৃঙ্খলায় কোনো ধরনের প্রভাব ফেলতে চান না তিনি।

ডি মারিয়া বলেন, “আমি জাতীয় দলের বর্তমান ‘ইকোসিস্টেম’ বা চেনা পরিবেশে কোনো ব্যাঘাত ঘটাতে চাই না। ওরা ধাপে ধাপে লড়াই করে নিজেদের যোগ্যতায় এই ফাইনালের মঞ্চ অর্জন করেছে।”

তার বিশ্বাস, ফাইনালের আগে সব মনোযোগ মাঠের ১১ ফুটবলারের ওপরই থাকা উচিত। তাই নিজের উপস্থিতির কারণে অপ্রয়োজনীয় আলোচনা তৈরি হোক, সেটিও চান না তিনি।

ডি মারিয়ার এই সিদ্ধান্তকে পরিণত মানসিকতার পরিচয় হিসেবে দেখছে আর্জেন্টিনার গণমাধ্যম। তাদের মতে, ম্যাচের আগে দলের মনোযোগ ধরে রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন কিংবদন্তি এই ফুটবলার।

যদিও ফাইনালে তিনি গ্যালারিতে থাকছেন না, তবু দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। আর্জেন্টিনা শিবিরের তথ্য অনুযায়ী, লিওনেল মেসি, রদ্রিগো ডি পলসহ দলের কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন ডি মারিয়া। পুরো টুর্নামেন্টজুড়ে দূর থেকেই অনুপ্রেরণামূলক বার্তা দিয়ে সতীর্থদের পাশে ছিলেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রে না যাওয়ার পেছনে তার বর্তমান ক্লাব রোজারিও সেন্ট্রালের ব্যস্ত সূচি ও পেশাদার দায়িত্বও একটি কারণ বলে জানা গেছে।

ফুটবল বিশ্লেষকদের মতে, মেটলাইফ স্টেডিয়ামে ডি মারিয়া উপস্থিত না থাকলেও তার স্মৃতি এবং বড় বড় ফাইনালে রেখে যাওয়া অবদান আর্জেন্টিনার ফুটবলারদের অনুপ্রেরণা জোগাবে। তাঁর অভিজ্ঞতা ও সাফল্যের উত্তরাধিকার নিয়েই স্পেনের বিপক্ষে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দেশে ফিরে লাল গালিচা সংবর্ধনা পেলো আর্জেন্টিনা দল
ছবি: সংগৃহীত
আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
ছবি: সংগৃহীত
নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন আজ