{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দেশে ফিরে লাল গালিচা সংবর্ধনা পেলো আর্জেন্টিনা দল

নিজস্ব প্রতিবেদক    ২১ জুলাই ২০২৬, ০৯:৫৯ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে রানার্স-আপ হওয়ার আক্ষেপ থাকলেও দেশে ফিরেই অসাধারণ ভালোবাসায় সিক্ত হয়েছে আর্জেন্টিনা জাতীয় দল। সোমবার নিউইয়র্ক থেকে যাত্রা করে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বুয়েনস এইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলের প্রতিনিধিদল। বিমানবন্দর থেকে শুরু করে জাতীয় দলের অনুশীলন কেন্দ্র পর্যন্ত হাজারো সমর্থকের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের মাধ্যমে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শেষ হয়। এরপর দলের একটি অংশ দেশে ফিরলেও সব ফুটবলার একই বিমানে আসেননি। মোট ১৬ জন খেলোয়াড় আর্জেন্টিনায় ফেরেন, আর বাকি ১০ জন নিজ নিজ ক্লাব বা বাসস্থানের উদ্দেশে সরাসরি যুক্তরাষ্ট্র বা ইউরোপে চলে যান।

দেশে ফিরে খেলোয়াড়দের রানওয়েতেই গ্রেনাডিয়ার রেজিমেন্ট বিখ্যাত ‘মুকহাকহোস’ গানের সুরে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায়। এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে খোলা বাসে করে তারা লিওনেল আন্দ্রেস মেসি ট্রেনিং সেন্টারে যান। পুরো পথজুড়ে হাজারো সমর্থক পতাকা, গান ও স্লোগানে প্রিয় দলকে অভিনন্দন জানান।

যদিও কোনো আনুষ্ঠানিক বিজয় উদযাপনের আয়োজন ছিল না, তবুও অনুশীলন কেন্দ্রের বাইরে বিপুলসংখ্যক সমর্থক জড়ো হয়ে বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার জন্য খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ উপলক্ষে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে জানায়, ‘মাঠে প্রতিটি খেলোয়াড় এবং দলের প্রতিটি সদস্য সমর্থকদের সেই অবিচল সমর্থন অনুভব করেছে। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ না হলেও, এই যাত্রা আমাদের ও জনগণের মধ্যকার এমন এক বন্ধনকে আরও দৃঢ় করেছে, যা যেকোনো ফলাফলের ঊর্ধ্বে।’

দেশে ফেরা ১৬ ফুটবলার

এমিলিয়ানো মার্তিনেজ, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস সেনেসি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তালিয়াফিকো, গনসালো মন্টিয়েল, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, ভ্যালেন্তিন বার্কো, এক্সেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো, নিকো গনসালেস, থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমেওনে, হোসে ম্যানুয়েল লোপেস

যারা সরাসরি দেশে ফেরেননি

লিওনেল মেসি,  রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, জেরোনিমো রুলি, নিকোলাস পাস, ক্রিস্তিয়ান রোমেরো, নাহুয়েল মোলিনা ও হুয়ান মুসো

ভিওডি বংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বীরের বেশে দেশে ফিরল স্পেন
ছবি: সংগৃহীত
বিশ্লেষণ স্পেনের বিশ্বজয় কেন বিশ্বকাপের সবচেয়ে প্রাপ্য সমাপ্তি ছিল
ছবি: সংগৃহীত
গোল্ডেন বুট-বল নয়, কোন পুরস্কার জিতলেন মেসি