{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন আজ

বিনোদন ডেস্ক    ২১ জুলাই ২০২৬, ০৮:৫৬ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের সম্ভাবনাময় ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে রাজধানীর মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতার ইভেন্টের উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে এ আয়োজনের। 

১০ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিভা অন্বেষণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো দেশের বিভিন্ন অঞ্চল থেকে উদীয়মান খেলোয়াড়দের চিহ্নিত করে দীর্ঘমেয়াদে তাদের দক্ষতা বিকাশের সুযোগ তৈরি করা। জাতীয় পর্যায়ে অংশ নেওয়া প্রতিযোগীরা বিভিন্ন বাছাই প্রক্রিয়া পেরিয়ে এই আসরে জায়গা করে নিয়েছেন।

এবারের প্রতিযোগিতায় ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার এবং মার্শাল আর্টস-মোট আটটি ডিসিপ্লিন অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব খেলা রাজধানীর ছয়টি ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলোর মধ্যে রয়েছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়াম, সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স এবং বাংলাদেশ দাবা ফেডারেশন।

যদিও আনুষ্ঠানিক উদ্বোধন মঙ্গলবার, মাঠের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে একদিন আগেই। সোমবার ক্রিকেট ইভেন্ট দিয়ে জাতীয় পর্বের লড়াই শুরু হয়। তবে টানা বৃষ্টির কারণে নির্ধারিত কয়েকটি ম্যাচ মাঠে গড়ায়নি। ফলে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী টসের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়।

বালকদের বিভাগে চট্টগ্রাম অঞ্চলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে রংপুর অঞ্চল। অন্য ম্যাচে খুলনা অঞ্চলকে পরাজিত করে শেষ আট নিশ্চিত করেছে ঢাকা অঞ্চল। একই পরিস্থিতি দেখা গেছে বালিকাদের বিভাগেও। টসের ফলাফলে রংপুরকে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে চট্টগ্রাম অঞ্চল। আগামী ২২ জুলাই কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে সিলেট অঞ্চল।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
‘ফুটবল এমন এক ভাষা যা শব্দ ছাড়াই কথা বলে’
ছবি: সংগৃহীত
চড়া দামেও মিলছে না ‘জানা নায়াগান’এর টিকিট
ছবি: সংগৃহীত
‘ঘনিষ্ঠ দৃশ্য বা বিকিনিতে আমি স্বচ্ছন্দ নই’