• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার পদে নিয়োগ পেলেন মোবাইদুর ইসলাম ইতালির স্বপ্ন দেখিয়ে তরুণকে কেনিয়ায় বিক্রি, দালাল গ্রেপ্তার রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে দেশে ফিরলেন স্পিকার রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রশ্নপত্র ফাঁসের বিক্ষোভে শিক্ষা সচিবকে সরাল মোদি সরকার বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ সিলেটে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি, আকস্মিক বন্যার শঙ্কা সেনাবাহিনীর স্টিকার লাগানো ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, আটক ১ প্রশ্নফাঁসে আরও কঠোর পদক্ষেপের ঘোষণা মোদির ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন নৌবাহিনী প্রধান মিসবাহ উল আজীম

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ০২:৩৬ পি.এম.
শেয়ার করুন 0
শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। ছবি: ভিওডি বাংলা
শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। ছবি: ভিওডি বাংলা

দায়িত্ব গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

শুক্রবার (২৪ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসে অবস্থিত শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। পরে সেখানে সংরক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এরপর নৌবাহিনী প্রধান নৌ সদর দপ্তরে পৌঁছালে প্রিন্সিপাল স্টাফ অফিসাররা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। পরে নৌবাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এ সময় নৌ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্সিপাল স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন।

নৌবাহিনী সূত্র জানায়, দেশের সামুদ্রিক নিরাপত্তা আরও জোরদার করা এবং সমুদ্রসম্পদের সুরক্ষা নিশ্চিত করাকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করবেন নতুন নৌবাহিনী প্রধান। পাশাপাশি দেশের বিশাল সমুদ্রসীমায় কার্যকর উপস্থিতি বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনীকে আধুনিক ও সক্ষম ব্লু ওয়াটার নেভি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হবে।

এ লক্ষ্যে আধুনিক যুদ্ধজাহাজ, ফ্রিগেট, সাবমেরিন, উন্নত সোনার ও রাডার প্রযুক্তিসহ অত্যাধুনিক সামরিক সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ অব্যাহত থাকবে। এর মাধ্যমে দেশের সামুদ্রিক সার্বভৌমত্ব, নৌ নিরাপত্তা এবং সুনীল অর্থনীতির সম্ভাবনাকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।

নৌবাহিনী প্রধান দায়িত্ব পালনে সরকারের দিকনির্দেশনা অনুসরণ করে বাহিনীর আধুনিকায়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম গত ২৩ জুলাই ২০২৬ বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পরদিনই তিনি শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন এবং নৌ সদর দপ্তরে আনুষ্ঠানিক অভ্যর্থনা গ্রহণের মধ্য দিয়ে নতুন দায়িত্বে তাঁর কার্যক্রম শুরু করেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রেপ্তার হওয়া আসামি ফাতেমা আক্তার মেঘনা।  ছবি: ভিওডি বাংলা
যাত্রাবাড়ীতে চুরির রহস্য উদ্ঘাটন, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ১
ছবি: সংগৃহীত
রাজধানীর দুই থানায় নতুন ওসি
ছবি: ভিওডি বাংলা
ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার