• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
রাষ্ট্রপতি পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নির্বাচন, বললেন স্পিকার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার পদে নিয়োগ পেলেন মোবাইদুর ইসলাম ইতালির স্বপ্ন দেখিয়ে তরুণকে কেনিয়ায় বিক্রি, দালাল গ্রেপ্তার রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে দেশে ফিরলেন স্পিকার রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রশ্নপত্র ফাঁসের বিক্ষোভে শিক্ষা সচিবকে সরাল মোদি সরকার বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ সিলেটে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি, আকস্মিক বন্যার শঙ্কা

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪২৮

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ০৩:৩০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত নিয়মিত অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে রাজধানীর একাধিক থানায় মোট ৫০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ বিভিন্ন ধরনের আলামতও জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত মহানগরজুড়ে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের লক্ষ্য ছিল অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার।

ডিএমপির তথ্য অনুযায়ী, আটটি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে ওয়ারী বিভাগ থেকে। এছাড়া মতিঝিল বিভাগে ৬৫ জন, উত্তরা বিভাগে ৬২ জন, মিরপুরে ৭০ জন, তেজগাঁওয়ে ৪৫ জন, গুলশানে ৩৯ জন, লালবাগে ৩৩ জন এবং রমনা বিভাগে ২৮ জনকে আটক করা হয়েছে।

অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদক উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ১৮ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ২ হাজার ১২০টি ইয়াবা ট্যাবলেট, ৩৫৩ বোতল ফেনসিডিল এবং ৩ গ্রাম হেরোইন। এছাড়া ৮টি মোবাইল ফোন, একটি ক্যাপ, একটি ব্যাগ এবং র‌্যাব লেখা একটি পরিচয়পত্রও জব্দ করা হয়েছে।

ডিএমপি আরও জানায়, অভিযানকালে তিনটি ওয়াকিটকি, ইয়াবা সেবনের জন্য ব্যবহৃত ১০ টাকার নোট দিয়ে তৈরি একটি পাইপ, একটি ফয়েল পেপার, একটি কালো মাটির কলকি, একটি ধারালো লোহার কাটার, এক টুকরা কাঠ এবং একটি গাড়িও উদ্ধার করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্যাসের সংকটে রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন চালকরা। ছবি: ভিওডি বাংলা
এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি, ঢাকায় তীব্র গ্যাস সংকট
ছবি: সংগৃহিত
আজ উল্টো রথে শেষ হচ্ছে জগন্নাথদেবের রথযাত্রা
গ্রেপ্তার হওয়া আসামি ফাতেমা আক্তার মেঘনা।  ছবি: ভিওডি বাংলা
যাত্রাবাড়ীতে চুরির রহস্য উদ্ঘাটন, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ১