• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

প্রশ্নফাঁসে আরও কঠোর পদক্ষেপের ঘোষণা মোদির

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ০৫:৫৪ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহিত
ছবি: সংগৃহিত

ভারতে সাম্প্রতিক প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের মধ্যে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, প্রশ্নফাঁস কোনো সাধারণ অপরাধ নয়; এটি লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের স্বপ্নের সঙ্গে জড়িত একটি গুরুতর বিষয়। তাই এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সরকার আরও কঠোর ব্যবস্থা নেবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় মোদি বলেন, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি আগামী সপ্তাহেই নতুন আইন অথবা বিদ্যমান আইনের সংশোধনী সংসদে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ কাউকে দেওয়া হবে না। যারা এ ধরনের অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রশ্নফাঁস-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য একটি বিশেষ দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আদালতটি ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) আইন, ২০২৪’ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনের আওতায় দায়ের হওয়া মামলাগুলোর বিচার করবে।

এদিকে প্রশ্নফাঁসের প্রতিবাদে ভারতের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনকারীদের দাবি, শুধু নতুন প্রতিশ্রুতি নয়, শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি ও কাঠামোগত সংস্কার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের মধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ প্রশাসনেও পরিবর্তন আনা হয়েছে। সরকার শিক্ষা সচিবকে সরিয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
গুগলকে ১০০ কোটি ডলার জরিমানা করল ইউরোপীয় ইউনিয়ন
ছবি: সংগৃহীত
ভারতজুড়ে বিক্ষোভ শুক্রবার, বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন
ছবি: সংগৃহীত
কড়া ব্যারিকেডের মধ্যে ‘গান্ধী স্মৃতি’র পথে রাহুল