যাত্রাবাড়ীতে চুরির রহস্য উদ্ঘাটন, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ১
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় সংঘটিত একটি চুরির ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার এবং অভিযুক্ত এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম ফাতেমা আক্তার মেঘনা (১৮)। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে তাকে নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি বাজার এলাকা থেকে আটক করা হয়।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই সকালে ধলপুরের একটি বাসায় চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়। এরপর তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তের একপর্যায়ে অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে ২১ জুলাই বিকেলে হাতিয়ার তমরুদ্দি বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফাতেমা আক্তার মেঘনাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে চুরি হওয়া প্রায় ১ ভরি ১২ আনা ৩ রতি ১ পয়েন্ট ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
যাত্রাবাড়ী থানা জানিয়েছে, প্রাথমিক তদন্তে মামলার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
ভিওডি বাংলা/জা









মন্তব্য