• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

কেরানীগঞ্জে ব্যাংকের ভল্ট ভেঙ্গে চুরি, গ্রেপ্তার ৩

   ১১ জুন ২০২৫, ০৯:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে আইএফআইসি ব্যাংকের একটি উপশাখায় চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তাদের কাছ থেকে চুরি হওয়া ১৫ লাখ টাকা, ডিভিআর হার্ডডিস্ক, লোহার শাবল, চাকু ও গ্রাইন্ডিং যন্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ জুন) দুপুরে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দক্ষিণ) তরিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন ব্যাংকের নিরাপত্তা প্রহরী মো. সিয়াম (২১), মো. আল আমিন (৩০) ও ইমরান শেখ (২৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (০৯ জুন) রাতে রোহিতপুর বোর্ডিং মোড় এলাকার ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংকটির ভল্ট ভেঙে ১৫ লাখ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ একটি চক্র। চুরির ঘটনার পরপরই ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তিনজনকে আটক করে। চুরি হওয়া সম্পূর্ণ অর্থ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস হোসেন ও ডিবি দক্ষিণের এসআই টিটুল আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়ামের ভাড়া বাসা থেকে ৭ লাখ ৪০ হাজার টাকা, আল আমিনের বাসা থেকে ২ লাখ ৪০ হাজার টাকা এবং ইমরানের বাড়ি থেকে ৫ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত গ্রাইন্ডিং মেশিন, লোহার শাবল, চাকু ও হার্ডডিস্কসহ সিসিটিভির ডিভিআর ডিভাইসও জব্দ করা হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক
স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ
স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ