• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ১৮ জুন ২০২৬, ০৮:৩০ এ.এম.
প্রতীকী ছবি

ময়মনসিংহ নগরীতে নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে নগরের কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. মাসুদ মিয়া (৩০) ও সিয়াম মিয়া (২৪)। তাদের মধ্যে মাসুদের বাড়ি ঝিনাইদহ জেলায় এবং সিয়ামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের কলেজ রোড এলাকায় ‘এনায়েত হোসেন চৌধুরী টাওয়ার’ নামে একটি ১০ তলা ভবনের নির্মাণকাজ প্রায় তিন বছর ধরে চলমান রয়েছে। প্রায় সাড়ে আট শতক জমির ওপর নির্মাণাধীন ভবনটির অষ্টম তলায় বুধবার দুপুর আনুমানিক ৩টার দিকে কাজ করার সময় অসাবধানতাবশত দুই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ভবনটির মালিক নেত্রকোনা মেডিকেল কলেজের প্রভাষক রফিকুল ইসলাম। তবে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ভবনটির নির্মাণকাজ পরিচালিত হচ্ছিল।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তাদের স্বজনরা আসার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে সংসদে হাজির এমপি এমরান
সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে সংসদে হাজির এমপি এমরান
বেতন বৃদ্ধির দাবিতে ডাক বিভাগের কর্মচারীদের অনশন
বেতন বৃদ্ধির দাবিতে ডাক বিভাগের কর্মচারীদের অনশন
তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী