• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মাদককারবারির বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা

নিজস্ব প্রতিবেদক    ১৮ জুন ২০২৬, ১০:৩৮ এ.এম.
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওরে অভিযান চালিয়ে শীর্ষ নারী মাদককারবারি মমতাজ বেগম ওরফে মমসহ একই পরিবারের তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে তাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার ঘিওর সদর ইউনিয়নের গোলাপনগর কুঠিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে পুলিশ কুঠিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মমতাজ বেগম ওরফে মম ও তার স্বামী শামছুল আলম খোকন এবং ছেলে রাহিম মিয়া মানিকসহ তিনজনকে আটক করে।

অভিযানকালে পুলিশ তাদের কাছ থেকে মোট ৬৮ পুরিয়া হিরোইন ও মাদক বিক্রির ১৬ হাজার ৪০ টাকা জব্দ করে। তবে আরেক ছেলে রতন পলাতক রয়েছে। তাদের আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ স্থানীয় লোকজন মমতাজ বেগমের বাড়িঘর ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। পরে ঘিওর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘিওর থানার ওসি মীর মাহাবুবুর রহমান বলেন, অভিযান চালিয়ে মাদকসহ একই পরিবারের তিনজনকে আটক করেছে পুলিশ। আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের বিষয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে তিস্তার পানি
বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে তিস্তার পানি
‘অগ্রযাত্রা প্রতিদিন’এর ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর গ্রেপ্তার
‘অগ্রযাত্রা প্রতিদিন’এর ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর গ্রেপ্তার
ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ
ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ