• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

কিশোরীকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত গ্রেফতার

   ২৭ মে ২০২৫, ০৪:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় একমাত্র অভিযুক্ত আসামি মো. আবদুল প্যাদা (৩২) নামের এক জেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিকেলে ভুক্তভোগী কিশোরী নিজে থানায় গিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, কিশোরীটি কওমি মাদ্রাসায় পড়াশোনা করেন।

মঙ্গলবার (২৭ মে) সকালে আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

এজাহারে বলা হয়, ঘটনার দিন  রাত আনুমানিক ৩ টায় ভুক্তভোগী কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে চরমোন্তাজ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে (দক্ষিণ চরমোন্তাজ) অবস্থিত নিজ বসতঘরের পেছনের টয়লেটের পাশে গেলে পূর্বপরিকল্পিতভাবে প্রতিবেশী আবদুল প্যাদা তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। কিশোরীর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন।

পরে পরিবারের সদস্যদের সঙ্গে থানায় গিয়ে কিশোরী অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় আবদুল প্যাদাকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। 

ভিওডি বাংলা/কাওছার আহম্মেদ/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত : এইচআরডব্লিউ
বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত : এইচআরডব্লিউ