• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা

ফেনী প্রতিনিধি    ১৮ জুন ২০২৬, ০৭:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে ফেসবুকে প্রেমের সূত্র ধরে বিয়ের দাবিতে ওমান প্রবাসী এক যুবকের বাড়িতে অবস্থান নিয়েছেন নীলফামারীর এক তরুণী। মঙ্গলবার (১৬ জুন) রাত থেকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের আবদুল আজিজ সারেং বাড়িতে অবস্থান করছেন ২২ বছর বয়সী ওই তরুণী।

স্থানীয় সূত্র জানায়, প্রবাসী যুবকের নাম আরিফ হোসেন। তিনি ওই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে এবং দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত। এক বছর আগে ফেসবুকে নীলফামারীর সৈয়দপুরের মো. কালার মেয়ে ফেরদৌসী আক্তারের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

তরুণীর অভিযোগ, আরিফ তাকে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক গড়ে তুলেছেন। কিন্তু দেশে ফেরার পর তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছেন। তাই বিয়ের দাবিতে তিনি আরিফের বাড়িতে অবস্থান নিয়েছেন।

অন্যদিকে আরিফের পরিবারের দাবি, ওই তরুণী প্রতারণার উদ্দেশ্যে সম্পর্ক তৈরি করেছেন। এ ঘটনায় আরিফের মা নারগিস আক্তার সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তরুণীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ওই তরুণী বিয়ে ছাড়া বাড়ি ছাড়বেন না বলে জানিয়েছেন।

ভিওডি বাংলা/জহির আদনান/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত : এইচআরডব্লিউ
বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত : এইচআরডব্লিউ
রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ
রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ
মাদককারবারির বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা
মাদককারবারির বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা