• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

আশা করছি, দ্রুত সুস্থ হয়ে যাব- অভিনেত্রী তটিনী

   ১২ মে ২০২৫, ০৬:২২ পি.এম.
অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ছবি-সংগৃহীত


বিনোদন ডেস্ক
অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী শুটিং সেটে দুর্ঘটনার শিকার হন। রোববার (১১ মে) চট্টগ্রামে একটি নাটকের শুটিং করছিলেন তিনি। সেখানেই আহত হন দর্শকপ্রিয় এ অভিনেত্রী। তথ্যটি নিশ্চিত করেন তারই সহশিল্পী তৌসিফ মাহবুব।

এদিকে দুর্ঘটনার পর থেকেই তার অনুরাগীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। এখন কেমন আছেন অভিনেত্রী? জানতে উদগ্রীব তারা। অবশেষে মুখ খুলেছেন তটিনী।

সংবাদমাধ্যমকে বলেন, ‘আল্লাহর রহমতে এখন কিছুটা ভালো আছি। তবে এখনো সুস্থ অনুভব করছি না, খুবই অসুস্থ লাগছে। শরীরটা ভালো লাগছে না। দু-এক দিন একটু কষ্ট হবে। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে যাব, ইনশাহআল্লাহ।’

চট্টগ্রামে ‘মন মঞ্জিলে’নামের একটি নাটকের শুটিং চলছিল। শুটিং চলাকালীন মাথায় আঘাত পান তটিনী। দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়া হয় অভিনেত্রীকে।

জানা গেছে, শুটিং সেটে দুর্ঘটনার পর অভিনেত্রীকে দ্রুত পাশে অবস্থিত ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানান, যেহেতু মাথায় চোট লেগেছে, এখন সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। 

তারা পর্যবেক্ষণে রাখেন। কথা বলতে নিষেধ করেন অভিনেত্রীকে। চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে এক বাংলোতে ‘মন মঞ্জিলে’নাটকের শুটিং করছিলেন তটিনী ও তৌসিফ। এ নাটকটি নির্মাণ করছেন হাসিব হোসাইন রাখি।  

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায়
অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায়
ভিকটিম নয়, ক্রিমিনালকে জবাবদিহিতার মুখে আনুন: প্রভা
ভিকটিম নয়, ক্রিমিনালকে জবাবদিহিতার মুখে আনুন: প্রভা
ইউটিউবে কোটি ভিউয়ে নিলয়ের ডাবল সেঞ্চুরি
ইউটিউবে কোটি ভিউয়ে নিলয়ের ডাবল সেঞ্চুরি