• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভিকটিম নয়, ক্রিমিনালকে জবাবদিহিতার মুখে আনুন: প্রভা

বিনোদন ডেস্ক    ১৬ জুন ২০২৬, ০৩:১৫ পি.এম.
ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল ও সাইবার বুলিংয়ের শিকার হওয়ার অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এতদিন এ বিষয়ে নীরব থাকলেও এবার একটি ভিডিও বার্তায় নিজের ক্ষোভ, হতাশা এবং সমাজে প্রচলিত ভিকটিম ব্লেমিং সংস্কৃতি নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

ভিডিওর শুরুতে প্রভা বলেন, অনেক দিন ধরেই তিনি সাম্প্রতিক নানা ঘটনা নিয়ে প্রকাশ্যে কথা বলেননি। তবে ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গা থেকে কিছু বিষয় নিয়ে আর নীরব থাকা সম্ভব হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও ব্যক্তিগত আক্রমণে জড়িত ব্যক্তিদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে প্রভা বলেন, মানুষের প্রতি অতিরিক্ত আক্রমণাত্মক আচরণ, বিচার-বিশ্লেষণ কিংবা মৌখিক নির্যাতনের পেছনে অনেক সময় ব্যক্তিগত অসন্তুষ্টি ও নিরাপত্তাহীনতা কাজ করে। তার মতে, যারা নিজেদের জীবন, অবস্থান বা অর্জন নিয়ে সন্তুষ্ট নন, তাদের একটি অংশ সামাজিক মাধ্যমে অন্যদের হেয় করে আনন্দ খোঁজেন।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে অভিনেত্রী বলেন, প্রায় ১৬ বছর ধরে তিনি নিয়মিত বুলিংয়ের শিকার হচ্ছেন। তবে সমাজের একটি বড় অংশ অপরাধীর পরিবর্তে ভুক্তভোগীকেই বারবার কাঠগড়ায় দাঁড় করায় বলে অভিযোগ করেন তিনি।

ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

প্রভা বলেন, কোনো ব্যক্তির সম্মতি ছাড়া তার ব্যক্তিগত তথ্য বা গোপনীয়তা প্রকাশ করা গুরুতর অপরাধ। অথচ এমন ঘটনার ক্ষেত্রে অপরাধীদের জবাবদিহির আওতায় আনার বদলে অনেকেই ভুক্তভোগীকে নিয়ে ট্রল ও সমালোচনায় বেশি ব্যস্ত থাকেন।

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, যারা অন্যকে নিয়ে বিদ্রূপ করেন, তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক পটভূমি, আয় বা যোগ্যতা নিয়ে তার কোনো আগ্রহ নেই। তবে সমাজে অপরাধীকে আড়াল করে ভুক্তভোগীকেই দায়ী করার প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।

সাইবার বুলিং, অনলাইন হয়রানি এবং ভিকটিম ব্লেমিংয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরির আহ্বান জানিয়ে প্রভা বলেন, অপরাধীর পরিবর্তে ভুক্তভোগীকে লক্ষ্যবস্তু বানানোর সংস্কৃতি বদলাতে না পারলে এ ধরনের ঘটনা ভবিষ্যতেও ঘটতে থাকবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’
শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’
হাসপাতালের ওপর থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
হাসপাতালের ওপর থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার