• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

শিল্পনগরী খুলনা আজ ‘মৃত’

   ২৫ এপ্রিল ২০২৫, ০৬:৫৪ পি.এম.

খুলনা প্রতিনিধি
এক সময়ের ব্যস্ত শিল্পনগরী খুলনা, আজ ‘মৃত শিল্পনগরী’। কালের পরিক্রমায় একে একে  বন্ধ হয়ে গেছে এর রাষ্ট্রায়ত্ত সাতটি পাটকল এবং ব্যক্তিমালিকানাধীন চারটি পাটকল। সে তুলনায় নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। বেকার হয়েছে অসংখ্য শ্রমিক। 

শিল্পনগরী খুলনায় স্বাধীনতা পূর্ব সময় থেকেই গড়ে ওঠে শিল্পকারখানা। আশির দশকেও হাজারো মানুষের কর্মচাঞ্চল্যে মুখর থাকত শিল্পএলাকাগুলো। 

লোকসানের কারণ দেখিয়ে ২০২০ সালের দোসরা জুলাই রাষ্ট্রায়ত্ত সাতটি পাটকল বন্ধ করে দেয় বিজেএমসি। এ সময় ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর ও দৌলতপুর, আলীম ও ইস্টার্ন এবং স্টার জুট মিলের প্রায় ২৬ হাজার স্থায়ী ও অস্থায়ী শ্রমিক চাকরি হারান। খুলনা নিউজপ্রিন্ট মিলটিও একই কারনে ২০০২ সালের ৩০শে নভেম্বর বন্ধ ঘোষণা হলে চাকরি হারায় ৩ হাজার শ্রমিক। ১৯৬৫ সালে স্থাপিত খুলনা হার্ডবোর্ড মিল বন্ধ হয় ২০১৩ সালের ২৬শে নভেম্বর। দাদা ম্যাচ ফ্যাক্টরিটি ২০১০ সালে বন্ধ হয়। সরকারের পক্ষ থেকে ইজারা দেয়া দুটি পাটকল গুটিকয়েক তাঁত চালু রেখে বিশাল পরিমাণের জমি ও ভবন দখলে রেখেছে। পাটকলের অনুমতি নিয়ে চলছে, অন্য শিল্প কারখানা।

শিল্পপ্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ায় বেকার হয়েছে অসংখ্য মানুষ। অনেকে বিকল্প কর্মসংস্থানে কোনরকমে টিকে আছে পরিবার নিয়ে। 

ভুক্তভোগীরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করলেও চালু হয়নি বন্ধ কলকারখানা। রাষ্ট্রায়াত্ব এসব শিল্প প্রতিষ্ঠানের সম্পদ রক্ষা ও আইন শৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছে শিল্প পুলিশ।বন্ধ কলকারখানাগুলো আবারো চালু করতে উদ্যোগ নেবে সরকার এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী