• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

দোহারে ডাকাতির ঘটনায় নারীসহ গ্রেপ্তার ৫

   ২৩ এপ্রিল ২০২৫, ০৩:৪১ পি.এম.

নিজস্ব প্রতিনিধিঃ 

ঢাকার দোহারের পশ্চিম সুতারপাড়া ও নারিশা পশ্চিম চর এলাকায় ডাকাতির ঘটনায় নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ১০ আনা এক রতি স্বর্ণালংকার জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত হলেন- ফরিদপুরের নগরকান্দা উপজেলার ছাগলকান্দা এলাকার ওমর আলী মাতুব্বর (৩৫), তার স্ত্রী রাবেয়া বেগম (৩০), স্বর্ণ ব্যবসায়ী খোরশেদ মাতুব্বরের স্ত্রী কমেলা বেগম (৬৫), একই উপজেলার বিনোকদিয়া এলাকার গোপাল পাল (৪৫) ও ফরিদপুরের ভাংগা থানার নাজিরপুর এলাকার মো. আকরাম মাতুব্বর (৪২)।

পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া সবাই ডাকাত।  তাদের নামে ডাকাতির একাধিক মামলা রয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে দোহার থানার ওসি মো. রেজাউল করিম বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন খবরের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তাদের দেওয়া তথ্যমতে, ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি ও লুন্ঠিত ১০ আনা ১ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, বুধবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। তাদের প্রত্যেকের নামেই একাধিক ডাকাতির মামলা রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুনিয়া সোহেল ও টুনটুন কালামের ঘনিষ্ঠ সহযোগী মনু গ্রেপ্তার
বুনিয়া সোহেল ও টুনটুন কালামের ঘনিষ্ঠ সহযোগী মনু গ্রেপ্তার
ওয়ারীতে ৫৭ ভরি স্বর্ণ ছিনতাই: আরও ৩ ডাকাত গ্রেপ্তার
ওয়ারীতে ৫৭ ভরি স্বর্ণ ছিনতাই: আরও ৩ ডাকাত গ্রেপ্তার
ক্রিকেটার নাঈমকে মারধর করে থানায় নিলো পুলিশ
ক্রিকেটার নাঈমকে মারধর করে থানায় নিলো পুলিশ