• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম

নিজস্ব প্রতিবেদক    ১৬ জুন ২০২৬, ০৯:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

রেলপথ, সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম তার মন্ত্রণালয়গুলোতে আসা চীনের প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চীনের অনেক প্রস্তাব আমার মন্ত্রণালয়ে আছে। তারা (চীন) রেল ও নৌখাতে বিনিয়োগ করতে চায়। এই বিনিয়োগগুলো নিয়ে প্রকল্পের স্বার্থ দেখে আলোচনা হয়ে থাকে।

মন্ত্রী বলেন, অনেকগুলো প্রস্তাব আছে যাতে চীনের আগ্রহ আছে এবং প্রকল্পগুলো ইতিবাচক। আমরা সেগুলো পরীক্ষা নিরিক্ষা করছি।

তিনি বলেন, যে সমস্ত প্রকল্পে চীনের আগ্রহ থাকবে এবং চীন যে প্রক্রিয়ায় বাস্তবায়ন করতে চায় তা বাংলাদেশের স্বার্থে হবে, সেইগুলো নিয়ে হয়তো আলোচনা হবে। সেখানে চীনের যে প্রস্তাবনা আছে সেটা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, চীন এগিয়ে আসতে চায় এখনো, অতীতেও। আমরা আমাদের উন্নয়নের স্বার্থে, টেকনোলজিক্যাল (প্রযুক্তিগত) একটু সাউন্ড (সক্ষম) হবো- সেই স্বার্থে এগুলো (প্রকল্পগুলো) বিবেচনায় নিবো এবং উভয় দেশের স্বার্থ  ও অধিকার রক্সষা করে যেসব প্রকল্পগুলোতে একমত হওয়া যাবে, সেগুলো গ্রহণ করা হবে।’

এ সময় সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী