• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

টঙ্গীতে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ২

টঙ্গাী (গাজীপুর) প্রতিনিধি    ১৬ জুন ২০২৬, ০৬:১৫ এ.এম.
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) রাতে টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া মোক্তার বাড়ি এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন নরসিংদী জেলার মো. আনোয়ার হোসেন (৩৬) এবং মো. শাওন (২৬)। স্থানীয়দের দাবি, তারা দীর্ঘদিন ধরে ওই ভবনের নিচতলায় ব্যাচেলর হিসেবে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, রাতে টহল পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযানে বের হলে গোপন সংবাদের ভিত্তিতে আউচপাড়া মোক্তার বাড়ি এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালানো হয়। এ সময় একটি কক্ষ থেকে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

অভিযানকালে সন্দেহভাজন হিসেবে দুই যুবককে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন বলে জানায় পুলিশ।

পুলিশের ভাষ্য, উদ্ধার হওয়া ইয়াবা গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্রিকেটার নাঈমকে মারধর করে থানায় নিলো পুলিশ
ক্রিকেটার নাঈমকে মারধর করে থানায় নিলো পুলিশ
কাইল্যা পলাশের মাথার এপাশ দিয়ে গুলি ঢুকে ওপাশে আটকে ছিল
কাইল্যা পলাশের মাথার এপাশ দিয়ে গুলি ঢুকে ওপাশে আটকে ছিল
যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার
যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার