• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

পারভেজ হত্যার বিচার ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা

   ২১ এপ্রিল ২০২৫, ০৩:২৮ পি.এম.

ইবি প্রতিনিধি:

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের সাথে যুক্ত সকলকে  তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

সোমবার (২১ এপ্রিল) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরের পাশে এ মানববন্ধন করে তারা। এসময় আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “আমরা ৫ আগস্টের পর দেখতে পাচ্ছি যে বিভিন্ন ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড মূলত প্রমাণ করে এই দেশে এখনও আওয়ামী দোসররা বিরাজমান। দেশকে অস্থিতিশীল করার যারা পায়তারা করছে তাদের প্রতিহত করার জন্য ছাত্র সমাজ প্রস্তুত। আমরা এখান থেকে আহ্বান করছি- দ্রুত সময়ের মধ্যে এই পারভেজ হত্যার বিচার করতে হবে।”

আব্দুল্লাহ আল নোমান নামের এক শিক্ষার্থী বলেন, “অহরহ হত্যা আর ধর্ষণের শিকার এই বাংলাদেশের সাধারণ মানুষ। এখনও পর্যন্ত আইন উপদেষ্টা আসিফ নজরুল দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারেননি। তাই আমরা তার পদত্যাগের দাবি জানাচ্ছি। ”

শাখা সহ সমন্বয়ক গোলাম রাব্বানী বলেন, “আমরা ২৪ এ আন্দোলন করলেও এই ফ্যাসিবাদ থেকে মুক্তি পাইনি। উপদেষ্টা আসিফ নজরুলকে আহ্বান করছি- এই ধরনের হত্যাকাণ্ডের বিচার দ্রুত কার্যকর করুন।”

সহ সমন্বয়ক তানভীর মন্ডল বলেন, “আমরা ৫ আগস্টের পর আশা করছিলাম বিচারহীন সংস্কৃতি থেকে দেশ বেরিয়ে আসবে। কিন্তু দুঃখের বিষয় প্রশাসনের সেইভাবে পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অর্থাৎ হত্যাকারী যেই দলের হোক না কেন তাঁদের সর্বোচ্চ শাস্তির দাবি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।”


ভিওডি বাংলা/মো. সামিউল ইসলাম/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য