{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী মোদির বাড়ির সামনে থেকে রাহুল গান্ধী আটক সরকারের অগ্রাধিকার কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ বিশ্বব্যাংকের মুগদায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জন গ্রেপ্তার পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান ফ্যামিলি কার্ডসহ সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ ডব্লিউএফপির একনেকে উঠছে ২,০৮২ কোটি টাকার কর্মসংস্থান প্রকল্প’

মাসে ৫০ হাজার চাঁদা দাবি

রাজি না হওয়ায় ব্যবসায়ীকে মারধর বিএনপি নেতার

   ১৫ এপ্রিল ২০২৫, ০৯:৩৮ পি.এম.
রাজি না হওয়ায় ব্যবসায়ীকে মারধর বিএনপি নেতার

পটুয়াখালী প্রতিনিধি: 

পটুয়াখালীর মির্জাগঞ্জে চাঁদা না দেওয়ায় বালু ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা কামরুজ্জামান জুয়েলের বিরুদ্ধে। 

মঙ্গলবার(১৫ এপ্রিল) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কামরুজ্জামান জুয়েলসহ অজ্ঞাতপরিচয় ৮-১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন ব্যবসায়ী রাসেল মৃধা।

অভিযোগে বলা হয়, রাসেল মৃধা মির্জাগঞ্জে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু ভরাটের ব্যবসা করেন। আগে বিএনপি নেতা জুয়েলকে লক্ষাধিক টাকা চাঁদা দিয়েছেন তিনি। প্রতি মাসে ৫০ হাজার টাকা দিতে চাপ দিলে অপারগতা প্রকাশ করেন রাসেল। গত রোববার সুলতানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের সময় লোকজন নিয়ে জুয়েল ৫০ হাজার টাকা না দিলে কাজ বন্ধের হুমকি দেন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে রাস্তায় রাসেলের পথরোধ করে টাকা না দিয়ে কেন কাজ করছে– তার ব্যাখ্যা চান জুয়েল। এ সময় চাঁদা দিতে পারবেন না জানালে জুয়েল ও তাঁর সহযোগীরা রাসেলকে চড়থাপ্পড়, কিলঘুসি মারেন। স্থানীয়রা এগিয়ে এলে জুয়েল চাঁদা ছাড়া ব্যবসা করতে দেওয়া হবে না হুমকি দিয়ে চলে যান।

অভিযোগের বিষয়ে জুয়েল বলেন, ‘রাসেল দালাল ও চাঁদাবাজ। মাদক সিন্ডিকেটেও জড়িত। আমার ড্রেজার ব্যবসা আছে। সেখানে রাসেলই চাঁদা দাবি করেছিল। এখন উল্টো আমার বিরুদ্ধেই অভিযোগ করছে।’

জুয়েল উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন নান্নুর ভাগনে। জানতে চাইলে নান্নু বলেন, ‘বিষয়টি জানার পর তদন্ত হচ্ছে। দলে ভাই-ভাগনে বিষয় নয়; অপরাধ প্রমাণিত হলে, ব্যবস্থা নেওয়া হবে।’

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
হাতকড়া খুলে পালাল ৩২ মামলার আসামি
ভারি বৃষ্টি ও উজানের ঢলে বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দেশের কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।  ছবি: সংগৃহীত
৩ নদী পানি বিপৎসীমার ওপরে, ১৪ জেলায় বন্যার আশঙ্কা
চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া। ছবি: ভিওডি বাংলা
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু