{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হাতকড়া খুলে পালাল ৩২ মামলার আসামি

নিজস্ব প্রতিবেদক    ২১ জুলাই ২০২৬, ১০:৫৬ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুর মেট্রোপলিটন সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তারের পর গারদখানা থেকে আদালতে নেওয়ার প্রস্তুতিকালে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে গেছেন ৩২টি ডাকাতি মামলার আসামি সম্রাট।

রোববার (১৯ জুলাই) দিনগত রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পলাতক সম্রাট জামালপুর জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, সোমবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে সম্রাটকে আদালতে হাজির করার উদ্দেশ্যে গারদখানায় নেওয়া হয়। এ সময় তার হাত চিকন হওয়ার সুযোগ কাজে লাগিয়ে তিনি কৌশলে হাতকড়া থেকে হাত বের করে দ্রুত পালিয়ে যায়।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামির হাত চিকন থাকায় তিনি এই সুযোগটি নিতে পেরেছেন। তবে তাকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করা হচ্ছে, খুব দ্রুতই তাকে পুনরায় গ্রেপ্তার করা সম্ভব হবে।

ভিওডি বংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া। ছবি: ভিওডি বাংলা
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু
ছবি: সংগৃহীত
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, প্রাণ গেল তরুণীর
ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের হাতে পরিবেশবান্ধব স্কুল ব্যাগ পৌঁছে দিতে কাজ করছে সরকার : পাট প্রতিমন্ত্রী