{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি    ২১ জুলাই ২০২৬, ১০:২০ এ.এম.
চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া। ছবি: ভিওডি বাংলা
চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া। ছবি: ভিওডি বাংলা

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২১ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পুরো এলাকায় শোকের পরিবেশ নেমে আসে।

নিহতরা হলেন-বাদুরতলা গ্রামের মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, তার মেয়ে মিম এবং হাসিনা বেগমের ভাতিজি (ভাইয়ের মেয়ে) আশা খাতুন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে থাকা একটি লোহার মই বৃষ্টির কারণে বিদ্যুৎ পরিবাহী হয়ে পড়ে। ওই মই ব্যবহার করার সময় প্রথমে আশা খাতুন ও মিম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করতে এগিয়ে গেলে হাসিনা বেগমও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। তিনজনই ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, বারোঘরিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্তে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারি বৃষ্টি ও উজানের ঢলে বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দেশের কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।  ছবি: সংগৃহীত
৩ নদী পানি বিপৎসীমার ওপরে, ১৪ জেলায় বন্যার আশঙ্কা
ছবি: সংগৃহীত
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, প্রাণ গেল তরুণীর
ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের হাতে পরিবেশবান্ধব স্কুল ব্যাগ পৌঁছে দিতে কাজ করছে সরকার : পাট প্রতিমন্ত্রী