• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

কোকোর শাশুড়ির ইন্তেকাল, বনানী কবরস্থানে দাফন

   ৬ এপ্রিল ২০২৫, ০৮:৪২ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর শাশুড়ি এসইউএফ মুকরেমা রেজা আর নেই।

রোববার (০৬ এপ্রিল) ভোর রাত ৩টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এক সপ্তাহ আগে নানা জটিলতা নিয়ে তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মরহুমার পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। মরহুমার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বেশকিছুদিন ধরেই নানা রোগে ভুগছিলেন।

এদিকে বাদ আসর রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে জানাজা শেষে মরহুমাকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে।

জানাজায় বিএনপির সিনিয়র ও কেন্দ্রীয় নেতাদের মধ্যে মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, মোসাদ্দেক আলী (ফালু), আমানউল্লাহ আমান, হাবিব উন নবী খান সোহেল, এমরান সালেহ প্রিন্স, মীর সরফত আলী সপু, নজরুল ইসলাম আজাদ, আমিনুল হক, নূরউদ্দিন নূরু, আব্দুল কাদির ভুইয়া জুয়েল, মামুন হাসান, মো. জামির হোসেন, হুম্মাম কাদের চৌধুরী, শায়রুল কবির খানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও মরহুমার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান শোক প্রকাশ করেছেন। তারা পৃথক পৃথকভাবে শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের