• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ঠাকুরগাঁওয়ে নর্দমায় পড়ে শিশুর মৃত্যু

   ৩ এপ্রিল ২০২৫, ০৫:৩৫ পি.এম.

ঠাকুরগাঁও প্রতিনিধি 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নর্দমার পানিতে পড়ে নোমান আলী নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট সিংগিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের মো. নজিব উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে শিশুটি খেলা করতে করতে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে নর্দমায় পড়ে যায়। এক সময় শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকলে বাড়ির পাশে ওই নর্দমার পানি থেকে তাকে উদ্ধার করে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত দিবাকর অধিকারি বলেন, খেলা করতে করতে পরিবারের সদস্যদের অগোচরে নর্দমায় পড়ে শিশুটির মৃত্যুর খবর পেয়েছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কারও কোনো অভিযোগ না থাকলে শিশুটি লাশ দাফনের জন্য পরিবারকে অনুমতি প্রদান করা হবে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদ্মা রেলসেতুর পিলারের গোড়া থেকে মাটি সরিয়ে নেওয়া নিয়ে যা বললেন সেতুমন্ত্রী
পদ্মা রেলসেতুর পিলারের গোড়া থেকে মাটি সরিয়ে নেওয়া নিয়ে যা বললেন সেতুমন্ত্রী
রামেক হাসপাতালে ভুয়া ‘কেমিস্ট’ আটক
রামেক হাসপাতালে ভুয়া ‘কেমিস্ট’ আটক
এক লাখ ইয়াবা হাতিয়ে বাহককে ছেড়ে দেন ওসি
এক লাখ ইয়াবা হাতিয়ে বাহককে ছেড়ে দেন ওসি