• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত

শরীয়তপুর প্রতিনিধি    ১৬ জুন ২০২৬, ১১:২৪ পি.এম.
ছবি-সংগৃহীত

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে আলোচিত শিশু তায়েবা হত্যা মামলার প্রধান আসামি আয়েশা বেগমের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গত ১৪ জুন হাইকোর্ট থেকে জামিন লাভের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। একই সঙ্গে ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিহত শিশু পরিবার।

মামলা সূত্রে জানা যায়, সখিপুর থানার ছৈয়ালকান্দি গ্রামের ছয় বছর বয়সী শিশু তায়েবা আক্তার ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার দুই দিন পর বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়।

পুলিশের তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, পারিবারিক বিরোধের জেরে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া যায়। এ ঘটনায় প্রধান আসামি হিসেবে নিহতের চাচি আয়েশা বেগমসহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর আয়েশা বেগমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

দীর্ঘ প্রায় নয় মাস কারাগারে থাকার পর গত ১৪ জুন হাইকোর্ট তাকে জামিন প্রদান করেন। জামিনের খবর প্রকাশের পর সখিপুর এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। স্থানীয় অনেকেই মামলাটির দ্রুত নিষ্পত্তি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিহত তায়েবার বাবা বলেন, “আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। তবে আমরা চাই মামলার বিচার দ্রুত সম্পন্ন হোক এবং প্রকৃত অপরাধীরা সর্বোচ্চ শাস্তি পাক।”

সখিপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক, যুবদল নেতা কামরুল ইসলাম রাজীব সরদার বলেন, তায়েবা হত‍্যা মামলার আসামি আয়েশার জামিন সখিপুরবাসীর জন্য হতাশার কারণ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তায়েবা হত্যাকাণ্ডের পর থেকেই সখিপুরে একাধিক মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার রয়েছে।

উল্লেখ্য, তায়েবা হত্যা মামলাটি ঘটনার পর থেকেই দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়ে ওঠে। মামলার অগ্রগতি ও বিচার কার্যক্রমের দিকে এখনও নজর রাখছেন স্থানীয় বাসিন্দা এবং নিহত শিশুটির পরিবারের সদস্যরা।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক লাখ ইয়াবা হাতিয়ে বাহককে ছেড়ে দেন ওসি
এক লাখ ইয়াবা হাতিয়ে বাহককে ছেড়ে দেন ওসি
মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৮
মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৮
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা