• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান

ভিওডি বাংলা ডেস্ক    ১৭ জুন ২০২৬, ১২:০৯ এ.এম.
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশা উপজেলার একটি ক্লিনিকে অসুস্থ অবস্থায় চিকিৎসার আশায় উপস্থিত হয় একটি হনুমান। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপু‌রে উপ‌জেলার হা‌মিদা মে‌ডি‌কেল সেন্টারে এ ঘটনাটি ঘ‌টে ব‌লে জানায় রাজবাড়ী জেলা সহকারী বন সংরক্ষক সানজিদা সুলতানা।

এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী সৈয়দ মে‌হেদী হাসান জানান, দুপু‌রে হনুমানটি দুর্বল ও অসুস্থ অবস্থায় ক্লিনিকের ভেতরে ঢুকে পড়ে। কিছুক্ষণ এদিক-সেদিক ঘোরাঘুরির পর সেটি শান্তভাবে বসে থাকে। বিষয়টি নজরে এলে ক্লিনিকের চিকিৎসক ও কর্মচারীরা প্রাণীটির প্রতি সহানুভূতি দেখান এবং প্রাথমিকভাবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। খবর পেয়ে স্থানীয় লোকজন ক্লিনিকে ভিড় জমায়। অনেকে ধারণা করছেন, অসুস্থতা ও খাবারের সন্ধানে হনুমানটি লোকালয়ে চলে এসেছে। কেউ কলা, কেউ রু‌টি, কেউবা ডাব কে‌টে খেতে দি‌চ্ছে হনুমান‌টি‌কে।

পাংশা উপ‌জেলা বন কর্মকর্তা আজিজুল হক জানান, হনুমান‌টি‌কে আটক করে ইতোম‌ধ্যে প্রাথ‌মিক চি‌কিৎসা দেয়া হ‌য়ে‌ছে। হনুমান‌টি‌কে রাখার জন‌্য খাঁচা তৈ‌রি কর‌তে দেয়া হ‌য়ে‌ছে। খাঁচা তৈ‌রি হ‌য়ে গে‌লে তা‌কে রাজবাড়ীতে নেয়া হ‌বে। এরপর ঊর্ধ্বতনদের নি‌র্দেশনা অনুযায়ী কাজ করা হ‌বে।

রাজবাড়ী জেলা সহকারী বন সংরক্ষক সানজিদা সুলতানা জানান, খবর পে‌য়ে বন বিভাগ ও প্রাণী সম্পদ কর্মকর্তারা ওই ক্লি‌নি‌কে গি‌য়ে‌ছে। বন বিভাগের ওয়ারলেস টিম‌কে খবর দেয়া হ‌য়ে‌ছে। অসুস্থ হনুমান‌টি‌কে প্রাথ‌মিক চি‌কিৎসা দি‌য়ে‌ছে বন বিভাগ।

সানজিদা সুলতানা আরও জানান, এর আগেও অসুস্থ অবস্থায় হনুমান‌টি এক‌টি ক্লি‌নি‌কে ঢু‌কে প‌ড়ে‌ছি‌ল। তখন বন বিভা‌গের কর্মকর্তারা আট‌কের চেষ্টা কর‌লেও পা‌লি‌য়ে গিয়েছিল।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
পদ্মা রেলসেতুর পিলারের গোড়া থেকে মাটি সরিয়ে নেওয়া নিয়ে যা বললেন সেতুমন্ত্রী
পদ্মা রেলসেতুর পিলারের গোড়া থেকে মাটি সরিয়ে নেওয়া নিয়ে যা বললেন সেতুমন্ত্রী
রামেক হাসপাতালে ভুয়া ‘কেমিস্ট’ আটক
রামেক হাসপাতালে ভুয়া ‘কেমিস্ট’ আটক