• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ধানমন্ডি

ডাকাতির ঘটনায় গ্রেপ্তার চারজনের পরিচয় প্রকাশ

   ২৬ মার্চ ২০২৫, ০৯:৪৭ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

রাজধানীর ধানমন্ডিতে র‍্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ মার্চ) সকালে তাদের আটক করা হয়। ইতোমধ্যেই তাদের পরিচয় নিশ্চিত করা গেছে।

গ্রেপ্তারকৃত চারজন হলেন, গাইবান্ধার সাদুল্লাপু্রের ফরহাদ বীন মোশারফ (৩৩), লক্ষীপুরের ইয়াছিন হাসান (২২), নরসিংদীর মোবাশ্বের আহাম্মেদ (২৩) ও নারায়ণগঞ্জের আড়াইহাজারের ওয়াকিল মাহমুদ (২৬)।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বুধবার ভোরে র‍্যাবের পোশাকে ধানমন্ডির একটি ভবনে ডাকাতি করতে যায় ৮ থেকে ১০ জনের একটি দল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই ভবনে থাকা একটি কক্ষ থেকে নগদ টাকা লুট করছেন ২ জন। তারা বেরিয়ে যাওয়ার পর আরও ৩ জন সেই কক্ষে প্রবেশ করে বাকি টাকাও নিয়ে যান।

উল্লেখ্য, ডাকাতি করে পালানোর সময় এলাকাবাসী ও পুলিশ মিলে চারজনকে আটক করলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। তবে, আটক চারজনের কেউই র‍্যাব সদস্য নয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
বুনিয়া সোহেল ও টুনটুন কালামের ঘনিষ্ঠ সহযোগী মনু গ্রেপ্তার
বুনিয়া সোহেল ও টুনটুন কালামের ঘনিষ্ঠ সহযোগী মনু গ্রেপ্তার
ওয়ারীতে ৫৭ ভরি স্বর্ণ ছিনতাই: আরও ৩ ডাকাত গ্রেপ্তার
ওয়ারীতে ৫৭ ভরি স্বর্ণ ছিনতাই: আরও ৩ ডাকাত গ্রেপ্তার