• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

পিরোজপুরে ভোক্তা অধিকারের অভিযানে বিএনপি নেতার বাধা

   ২১ মার্চ ২০২৫, ০৮:০৩ পি.এম.

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের কাউখালি উপজেলায় উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়ার বাধায় পণ্ড হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান। 

শুক্রবার (২১ মার্চ) দুপুরে কাউখালী উত্তর বাজারে অভিযান পরিচালনার সময় বদরুদ্দোজা মিয়া ভোক্তা অধিকারের কার্যক্রমে বাধা দেয়। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা তার সাথে যোগ দেয়। পরবর্তীতে কোনো ধরনের কার্যক্রম না করেই ঘটনাস্থল ত্যাগ করে সংস্থাটির কর্মকর্তা ও কর্মচারীরা।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, দুপুরে তারা কাউখালী উত্তর বাজারে অভিযান পরিচালনা করার সময় তাদের উপস্থিতি টের পেয়ে সাতক্ষীরা ঘোষ ডেয়ারী এর মালিক বাসুদেব দোকান বন্ধ করে ঘটনাস্থল থেকে চলে যায়। ভোক্তাদের অধিকার হরণ করার অপরাধে এর আগেও তাকে একাধিকবার জরিমানা করা হয়েছিল।

তিনি জানান, তারা দোকানটি খোলার চেষ্টা করলে, বদরুদ্দোজা তাদেরকে বাধা দেয় এবং অশালীন ভাষায় কথা বলতে শুরু করে। এরপর স্থানীয় ব্যবসায়ীদের জড়ো করে সেখানে কোন ধরণের কার্যক্রম করতে বাধা দেয় সে।

ভোক্তা অধিকারের লোকজনকে বাধা দেয়ার বিষয়টি স্বীকার করেছেন বিএনপি নেতা বদরুদ্দোজা। তিনি বলেন, অন্যায়ভাবে বাসুদেবের দোকান ঘরের তালা ভাঙার চেষ্টা করেছিল ভোক্তা অধিকারের লোকজন। তাই স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে তিনি বিষয়টি প্রতিহত করেছেন।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। তিনি জানান, ব্যবসায়ী ও ভোক্তা অধিকার সংরক্ষণ এর লোকজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে ব্যবসায়ী নেতাদের সাথে কথা বলে এটি সমাধান করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদ্মা রেলসেতুর পিলারের গোড়া থেকে মাটি সরিয়ে নেওয়া নিয়ে যা বললেন সেতুমন্ত্রী
পদ্মা রেলসেতুর পিলারের গোড়া থেকে মাটি সরিয়ে নেওয়া নিয়ে যা বললেন সেতুমন্ত্রী
রামেক হাসপাতালে ভুয়া ‘কেমিস্ট’ আটক
রামেক হাসপাতালে ভুয়া ‘কেমিস্ট’ আটক
এক লাখ ইয়াবা হাতিয়ে বাহককে ছেড়ে দেন ওসি
এক লাখ ইয়াবা হাতিয়ে বাহককে ছেড়ে দেন ওসি