• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অবসরোত্তর ভিভিআইপি মর্যাদা কমিয়েছে সরকার রাজনৈতিক সমস্যার গভীর উৎস হচ্ছে আদর্শগত সংকট হাবীবুর রহমান বিআরটিএ’র নতুন চেয়ারম্যান সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ১১৭৪ মামলার শুনানি, নিষ্পত্তি ৪০৯টির ২ মে থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু বজ্রাঘাতে ৯ জেলায় একদিনে আরও ১৩ জনের মৃত্যু সংসদ সচিবালয়ের বাজেট ২৯০ কোটি টাকা অনুমোদন ১৪ উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলে উজানের ঢল, বৃষ্টি-বন্যায় পরিস্থিতি অবনতির শঙ্কা মে দিবসের শ্রমিক সমাবেশ ঘিরে নয়াপল্টনে মঞ্চ নির্মাণের প্রস্তুতি

এপ্রিলে নিউইয়র্কে যাবেন পারসা ইভানা

   ১২ মার্চ ২০২৫, ০৩:৩৯ পি.এম.

বিনোদন ডেস্ক
ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী পারসা ইভানা। ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘গুডবাজ’, ‘ব্যাডবাজ’সহ আরও কিছু নাটকে অভিনয় করে জয় করেছেন দর্শকের মন। নতুন খবর হলো, এই অভিনেত্রী এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অভিনয় প্রশিক্ষণের খ্যাতনামা স্টুডিও ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’তে সরাসরি অভিনয় শেখার সুযোগ পেয়েছেন। সব ঠিক থাকলে আগামী এপ্রিলে তিনি নিউইয়র্কের উদ্দেশ্যে দেশ ছাড়বেন। 

জানা গেছে, ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’র প্রতিষ্ঠাতা স্কট দীর্ঘদিন ধরে অভিনয়ের প্রশিক্ষণ দিয়ে আসছেন। তিনিই কিছুদিন আগে পারসা ইভানার অনলাইনে অডিশন নিয়ে পরবর্তীতে গত ৮ মার্চ তাকে নিজের স্টুডিওতে অভিনয় শেখার ব্যাপারে চূড়ান্ত করেছেন।

এ বিষয়ে পারসা ইভানা গণমাধ্যমকে বলেন, কিছুদিন আগে জুমে অডিশন দিয়েছি। আমাকে আটটি মনোলোগ পাঠিয়েছিল তারা। সেখান থেকে ২/৩ পৃষ্ঠার একটি সিলেক্ট করতে হয়েছে। 

তিনি বলেন, স্কট নিজে ইন্টারভিউ নিয়েছেন। তিনি আমাকে বললেন, তুমি তো তোমার দেশে অভিনয়ে এই প্রজন্মের একজন স্টার। কেন তুমি অভিনয়ে আরও প্রশিক্ষণ নিতে চাও। উত্তরে আমি বললাম, আমি কখনও অভিনয় শিখিনি। তাই অভিনয়ের বিশদ জানতে চাই। 

পারসা বলেন, এরপর অভিনয় করে দেখালাম, তিনি আমার অভিনয়ে ভীষণ মুগ্ধ হলেন এবং বললেন, তুমি অভিনয় প্রশিক্ষণ গ্রহণ করার জন্য চূড়ান্ত হয়েছে। 

তিনি বলেন, যদিও এটা আমার জন্য খুব কঠিন একটি পরীক্ষা ছিল কিন্তু আমি এই চ্যালেঞ্জটা নিয়ে ভীষণ উপভোগ করেছি। সবচেয়ে মজার বিষয় হলো যে, আমি একটিতে আবেদন করেই নির্বাচিত হয়ে গেছি। এটা সত্যিই আমার জন্য নতুন অভিজ্ঞতা ছিল।  সবশেষে অভিনেত্রী বলেন, আমি যেন ভালোভাবে প্রশিক্ষণ নিতে পারি এ জন্য সবার কাছে দোয়া চাই।

প্রসঙ্গত, আসন্ন ঈদে ইশতিয়াক আহমেদ রুমেলের পরিচালনায় নির্মিত ‘হোসেইন’ নাটকে পারসা ইভানাকে দেখা যাবে। এতে তার সহশিল্পী পলাশ ও পাভেল।

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বাহুবলী ২’-এর রেকর্ডের দ্বারপ্রান্তে ‘ধুরন্ধর ২’
বক্স অফিসে ঝড় ‘বাহুবলী ২’-এর রেকর্ডের দ্বারপ্রান্তে ‘ধুরন্ধর ২’
‘বিগ বস’ তারকা আশুর বিরুদ্ধে মামলা
বিয়ের প্রলোভনে অর্থ আত্মসাত ‘বিগ বস’ তারকা আশুর বিরুদ্ধে মামলা
সমালোচনাকে পেছনে ফেলে বক্স অফিসে ঝড় তুলছে ‘মাইকেল’
সমালোচনাকে পেছনে ফেলে বক্স অফিসে ঝড় তুলছে ‘মাইকেল’